Calcutta Television Network

ঘরে বসেই ত্বকের দাগছোপ দূর করতে চান! কোন উপায়ে বাড়িতে বানাবেন ফেস মাস্ক?

বয়স বাড়ছে। বাহ্যিক রূপই জানান দিচ্ছে সময় এসেছে নিজের যত্ন নেওয়ার। কিন্তু, কোন ঘরোয়া উপায়কে হাতিয়ার করে পাবেন দাগহীন ঝলমলে ত্বক? জেনে নিন

By : Calcutta Television Network | Updated at : 17-08-2025 16:55:18

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Screenshot 2025-08-17 165507_36.jpg
ঘরে বসেই ত্বকের দাগছোপ দূর করতে চান! কোন উপায়ে বাড়িতে বানাবেন ফেস মাস্ক? 1 / 6
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে মানুষের বাহ্যিক রূপের জেল্লা। ত্বকে পড়তে থাকে হাজারো একটা ভাঁজ। কিন্তু, এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যাঁরা মাসে মাসে টাকা খরচ না করে কিছু ঘরোয়া পদ্ধতিতেই রূপচর্চা করতে চায়। আবার, অন্যদিকে থেকে দেখতে গেলে সামনেই পুজো। আর, সেই পুজোর চারটে দিন নিজের দাগমুক্ত জেল্লা ত্বক পাওয়ার জন্য স্বল্প খরচেই স্কিন কেয়ার করতে চান। চলুন, তাহলে বেশি দেরি না করে জেনে নেওয়া যাক ঘরোয়া কোন কোন উপায়ের সাহায্যে পেয়ে যাবেন দাগহীন ত্বক-
ঘরে বসেই ত্বকের দাগছোপ দূর করতে চান! কোন উপায়ে বাড়িতে বানাবেন ফেস মাস্ক? 2 / 6
হলুদ ও বেসনের ফেস মাস্ক: হলুদ ত্বকের দাগছোপ দূর করতে খুব কার্যকর। বেসন ত্বককে পরিষ্কার করে এবং অতিরিক্ত তেল শোষণ করে নেয়। এই মাস্ক তৈরি করার জন্য ১ চামচ বেসন, ১/২ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দুধ বা দই লাগবে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে এবং ঘাড়ে সমানভাবে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে আলতো করে ঘষে ঘষে তুলে ফেলুন।
ঘরে বসেই ত্বকের দাগছোপ দূর করতে চান! কোন উপায়ে বাড়িতে বানাবেন ফেস মাস্ক? 3 / 6
মধু ও লেবুর ফেস মাস্ক: মধু ত্বককে আর্দ্র রাখে এবং লেবুতে থাকা ভিটামিন সি দাগ হালকা করতে সাহায্য করে। এই মাস্ক তৈরি করার জন্য ১ চামচ মধু, ১/২ চামচ লেবুর রস লাগবে। মধু এবং লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মনে রাখবেন, যাদের ত্বক সংবেদনশীল তাদের লেবুর রস ব্যবহার না করাই ভালো, কারণ এটি ত্বকে জ্বালা করতে পারে।
ঘরে বসেই ত্বকের দাগছোপ দূর করতে চান! কোন উপায়ে বাড়িতে বানাবেন ফেস মাস্ক? 4 / 6
টমেটো ও আলুর রস: টমেটো এবং আলু উভয়ই প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, যা ত্বকের দাগছোপ কমাতে সাহায্য করে। এই মাস্ক তৈরি করার জন্য ১ চামচ টমেটোর রস ও ১ চামচ আলুর রস লাগবে। এই দুটি রস একসঙ্গে মিশিয়ে নিন। তুলোর সাহায্যে মিশ্রণটি দাগের উপর বা পুরো মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
ঘরে বসেই ত্বকের দাগছোপ দূর করতে চান! কোন উপায়ে বাড়িতে বানাবেন ফেস মাস্ক? 5 / 6
শসা ও অ্যালোভেরা জেল: শসা ত্বককে ঠাণ্ডা করে এবং অ্যালোভেরা জেল ত্বকের প্রদাহ কমায়। এটি সব ধরনের ত্বকের জন্য খুব উপযোগী। এই মাস্ক তৈরি করার জন্য ১ চামচ শসার পেস্ট এবং ১ চামচ অ্যালোভেরা জেল লাগবে। শসার পেস্ট এবং অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। এটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করুন।
ঘরে বসেই ত্বকের দাগছোপ দূর করতে চান! কোন উপায়ে বাড়িতে বানাবেন ফেস মাস্ক? 6 / 6
কালচে ছোপ দূর করার মাস্ক: কালচে চাপ দূর করার জন্য টক দই ও টমেটোর রস খুব কার্যকরী হয়। টমেটোর রস ও মধু ভালোভাবে মিশিয়ে মাখলে খুব ভালো কাজ হবে। আবার, ১ চামচ বেসন, ১/২ চামচ হলুদ গুঁড়োর সঙ্গে ১-২ চামচ টক দই একসঙ্গে মিশিয়ে মাখলে কালচে ছোপের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে।
শেয়ার করুন

আরও জানুন