1 / 6
এমনিতেই তিনি 'কন্ট্রোভার্সি কুইন'... মিকা সিং থেকে শুরু করে বাবা রামদেব - এমন কেউ নেই, যার সাথে তার নাম জড়ায়নি। রাখি সাওয়ান্তকে নিয়ে জল্পনা বাজারে নতুন কিছুই নয়।
2 / 6
তবে তিনি লাইমলাইটে থাকুন বা না থাকুন , সময়ে সময়ে দর্শকদের মুখরোচক বিনোদনের রসদ জুগিয়ে গেছেন ঠিকই ।
3 / 6
রিয়ালিটি শোতে প্রকাশ্যে তার সহ প্রতিযোগীকে পুরুষ্যত্বহীন বলে একবার 'কন্ট্রোভার্সিতে' জড়িয়েছিলেন তিনি। তবে জল্পনা আরও বাড়ে যখন সেই প্রতিযোগী হঠাৎ মারা যান শো চলাকালীন।
4 / 6
ঘটনা এখানেই থামেনি। মিকা সিং -এর জোর করে চুমু খাওয়া থেকে শুরু করে, মুসলিম পাত্রকে বিয়ে করে ধর্ম পরিবর্তন - রাখির খেয়াল যেন বোঝা দুস্কর। কখন তিনি কি করবেন কেউ জানেনা। আর এই অনিশ্চিয়তাই তার ব্যক্তিত্বের সব থেকে বড়ো আকর্ষণ।
5 / 6
এবার তিনি ফের ভাইরাল তোয়ালে পরে ইন্সটা-য় ভিডিও দিয়ে । সম্প্রতি তার ইনস্টাগ্রামে ছাড়া এক ভিডিওতে দেখা গেছে যে, তিনি স্নানের পর তোয়ালে পরে নাচছেন। তোয়ালে একবার খুলছেন, একবার ঢাকছেন - সে কি খেলা।
6 / 6
অবশেষে দেখা গেলো সাদা তোয়ালের নিচে তিনি পরে আছেন এক কালো সুইমস্যুট।
শেয়ার করুন