Calcutta Television Network

মরুভূমিতে তুষারপাত - কি কলকাতায় বরফ পড়ার পূর্বাভাস দিচ্ছে ?

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (4)_127.jpg

By : Calcutta Television Network | Updated at : 25-12-2025 18:40:41

সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে নানা রকম অস্বাভাবিক সব ঘটনা। সৌদি আরব থেকে শুরু করে কাতারের মতো রুক্ষ - শুষ্ক দেশগুলিতে হঠাৎই দেখা যাচ্ছে তুমুল বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতের পরিমান এতটাই বেশি, যে সৌদির রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরা করা হয়ে উঠছে দুষ্কর। আটাকামা মরুভূমি - যেখানে কিনা গত ১৫ কোটি বছরে মাত্র ০.০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।সেই স্থানেই নাকি বরফ পড়েছে বিগত বেশ কয়েকদিন আগে । লা নিনা এফেক্ট -কি তবে শুরু হয়ে গেছে ভূ ত্বকে ?
মরুভূমিতে তুষারপাত - কি কলকাতায় বরফ পড়ার পূর্বাভাস দিচ্ছে ? 1 / 6
আল্টিপ্লানো মালভূমি, আটাকামা মরুভূমির প্রাণকেন্দ্র। ভূবিজ্ঞানীদের মতে এই মালভূমিই নাকি পৃথিবীর সবচেয়ে রৌদ্রজ্বল স্থান। এখানে রোদের তেজ অনেকটা শুক্রগ্রহের রোদের তেজের সমান। এই জায়গাতেই নাকি বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে টুকরো টুকরো বরফ কুঁচি।
মরুভূমিতে তুষারপাত - কি কলকাতায় বরফ পড়ার পূর্বাভাস দিচ্ছে ? 2 / 6
কোথা থেকে এলো এই বরফ ? বিজ্ঞানীদের মতে বিগত ২৫ সে জুন আটাকামার উত্তর দিক থেকে অপ্রত্যাশিতভাবে ধেয়ে আসে একটি “কোল্ড-কোর সাইক্লোন”।এই বিধ্বংসী সাইক্লোনটি নিজের সঙ্গে নিয়ে আসে বিরাট একটি বরফের টুকরো। যার প্রভাবেই নাকি আটাকামায় শুরু হয় তুষারপাত।
মরুভূমিতে তুষারপাত - কি কলকাতায় বরফ পড়ার পূর্বাভাস দিচ্ছে ? 3 / 6
নাসার আর্থ অবজারভেটরির দেওয়া তথ্য অনুযায়ী, এই তুষারঝড়ের প্রভাবে নাকি, মরুভূমির অর্ধেকেরও বেশি এলাকা, সাদা চাদরে ঢেকে যায়।
মরুভূমিতে তুষারপাত - কি কলকাতায় বরফ পড়ার পূর্বাভাস দিচ্ছে ? 4 / 6
আটাকামা লার্জ মিলিমিটার/ সাব মিলিমিটার অ্যারে (ALMA) অবজারভেটরি থেকেও ক্যামেরাবন্দি করা গেছে এই বিরল তুষারপাত।
মরুভূমিতে তুষারপাত - কি কলকাতায় বরফ পড়ার পূর্বাভাস দিচ্ছে ? 5 / 6
তবে এই তুষারপাত বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। ১৬ জুলাইয়ের মধ্যেই গলে যায় সব বরফ। আটাকামার কিছু কিছু অংশে তো সূর্যালোক এতটাই তীব্র হয়ে উঠেছিল, যে বরফ কঠিন অবস্থা থেকেই সরাসরি গ্যাস হয়ে যায়। যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় সাবলিমিশন।
মরুভূমিতে তুষারপাত - কি কলকাতায় বরফ পড়ার পূর্বাভাস দিচ্ছে ? 6 / 6
এর আগেও ২০১১, ২০১৩ এবং ২০২১ এ এমন বিরল ঘটনা ঘটতে দেখা গেছিলো আটাকামায়।এমনকি ২০১৫ সালে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যাও হয়েছিল ওই স্থানে। আর একবার ফের এমন অবিশ্বাস্য ঘটনা, কিসের ইঙ্গিত দিচ্ছে ?
শেয়ার করুন

আরও জানুন