Calcutta Television Network

জানেন কি আদম আর ইভ কোন ভাষায় কথা বলতেন ?

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (5)_121.jpg

By : Calcutta Television Network | Updated at : 09-12-2025 16:12:45

বাইবেলের অ্যাডম আর ইভ যখন প্রথম পৃথিবীতে এসেছিল, তখন তারা ঠিক 'কোন ভাষায়' একে ওপরের সঙ্গে কথা বলেছিলো ? অনেকেই মনে করেন যে, হয়তো সেইসময় অঙ্গভঙ্গিই ছিল ভাবপ্রকাশের একমাত্র মাধ্যম। তাই হয়তো আকার ইঙ্গিতেই তারা কথা বলা শুরু করেছিলেন একে ওপরের সঙ্গে। কিন্তু গোরোপিয়াস নামক এক সত্যান্বেষী, বিস্ফোরক এক দাবি তোলেন। যা কেমন যেন ওলটপালট করে দেয়, পুরোনো সব মতবাদ।
জানেন কি আদম আর ইভ কোন ভাষায় কথা বলতেন ? 1 / 6
গোরোপিয়াস তার এক লেখাতে দাবি করেন যে তাঁর স্থানীয় উপভাষাই নাকি অ্যাডম আর ইভের ব্যবহৃত প্রথম পার্থিব ভাষা।
জানেন কি আদম আর ইভ কোন ভাষায় কথা বলতেন ? 2 / 6
ষষ্ঠদশ শতকে ভাষাবিদ্যায় আগ্রহী এই ভদ্রলোক, জোহানেস গোরোপিয়াস প্রথম প্রশ্ন তোলেন যে মানবজাতির “মূল” ভাষা কি ? তার উত্তরে তিনি নিজেই দাবি করেন যে, যেই ভাষাকে তিনি “অ্যাডামিক” বলেন, অর্থাৎ যে ভাষাটি ব্রাবান্টের উপভাষার সঙ্গে সম্পর্কিত সেটাই নাকি পৃথিবীর সবচেয়ে আদিম ভাষা।
জানেন কি আদম আর ইভ কোন ভাষায় কথা বলতেন ? 3 / 6
এর পিছনে গোরোপিয়াস যে যুক্তিটি দিয়েছিলেন তা হলো, ব্রাবান্টিয়ান উপভাষায় ব্যবহৃত শব্দগুলি সবচেয়ে সহজ ও সরল হয়। প্রাচীন হিব্রু, ল্যাটিন বা গ্রিকের মতো জটিল ভাষাগুলির তুলনায় এই উপভাষাটি অনেকটাই সহজবোধ্য তাই জটিলতাহীন এই ভাষাটিই নাকি পৃথিবীর প্রথম ভাষা।
জানেন কি আদম আর ইভ কোন ভাষায় কথা বলতেন ? 4 / 6
ইতিহাসজুড়ে এমন বহু পণ্ডিতই আছেন , যারা একসময় চেয়েছিলেন আদম-ইভের ভাষা নির্ধারণ করতে ? এদের মধ্যে, কেউ কেউ বলেন অ্যাডম- ইভের ভাষা নাকি ছিল হিব্রু, আবার কেউ কেউ বলেন যে হিব্রু নয়, অ্যাডম- ইভের ভাষা নাকি ছিল ল্যাটিন। তবে গোরোপিয়াসের তত্ত্ব এদের মধ্যে সবচেয়ে বিচিত্র।কারণ তিনি শুধু ব্রাবান্টিয়ান উপভাষাকেই অ্যাডম আর ইভের ভাষা বলে দাবি করেননি । বরং পুরো ব্রাবান্ট অঞ্চলটাকেই অ্যাডম ইভের উদ্যান বলে দাবি করেন।
জানেন কি আদম আর ইভ কোন ভাষায় কথা বলতেন ? 5 / 6
যদিও কিছু মানুষ গোরোপিয়াসের এই তত্ত্বকে কঠোরভাবে সমালোচনা করেছিলেন সেইসময় ।তবে অধিকাংশ তৎকালীন পণ্ডিতই তাঁর এই দাবি খারিজ করে দেন পুরোপুরি।
জানেন কি আদম আর ইভ কোন ভাষায় কথা বলতেন ? 6 / 6
গোরোপিয়াস তাঁর এই তত্ত্বটিকে প্রতিষ্ঠা করতে, বাইবেলে ব্যবহৃত নামগুলোর উৎস বিশ্লেষণ করেছিলেন। তিনি বলেন যে বাইবেলে উল্লিখিত , “নোয়া” নামটি এসেছে ব্রাবান্টীয় শব্দ 'নোড' থেকে যার অর্থ হলো প্রয়োজন। আর 'আদম' নামটি এসেছে 'হাথ-ডাম' নামক ব্রাবান্টিয়ান শব্দ থেকে, যার অর্থ হলো “ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা বাঁধ”।
শেয়ার করুন

আরও জানুন