1 / 10
রাজস্থানের এক শাশুড়ি বিধবা পুত্রবধূকে নতুন করে বিয়ে দিয়ে সমাজে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
2 / 10
কমলা দেবীর ছেলে শুভমের মৃত্যু হয়েছিল বিয়ের মাত্র ছয় মাসের মাথায়, পুত্রবধূ সুনীতা হয়ে পড়েন বিধবা।
3 / 10
সমাজ যেখানে বিধবাদের প্রতি কঠোর, সেখানে কমলা দেবী মায়ের মতো দায়িত্ব নিয়ে সুনীতাকে আগলে রাখেন।
4 / 10
শোকের বদলে শক্তিকে বেছে নিয়ে শাশুড়ি পুত্রবধূর শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
5 / 10
তাঁর উৎসাহে সুনীতা স্নাতকোত্তর ও বিএড সম্পন্ন করে রাজস্থানের এক স্কুলে ইতিহাস শিক্ষিকা হন।
6 / 10
কমলা দেবী শুধু শাশুড়ি নন, প্রকৃত অর্থে এক অনন্য মা হিসেবে পরিচিতি পেয়েছেন সমাজে।
7 / 10
স্বাবলম্বী পুত্রবধূর জন্য নিজেই উপযুক্ত পাত্র নির্বাচন করেন, মুকেশ নামে এক হিসাবরক্ষক।
8 / 10
শ্বশুরবাড়িতেই সাজানো হয় বিয়ের আসর, কন্যাদানও করেন শাশুড়ি কমলা নিজ হাতে।
9 / 10
আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা কমলার এই মানবিক উদ্যোগে অভিভূত ও অনুপ্রাণিত হয়েছেন।
10 / 10
সিনেমা বা ধারাবাহিকের খলনায়িকা নয়, কমলা প্রমাণ করলেন প্রকৃত শাশুড়ি হতে পারেন দেবীর প্রতিমা।
শেয়ার করুন