Calcutta Television Network

জানুন আসছে ধনতেরাসে কাদের কপালে নাচবে শনি আর কারা হবে ধনী ?

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery_(3)-LBIHAjM2F-transformed_62.jpeg

By : Calcutta Television Network | Updated at : 08-10-2025 16:50:19

কালীপুজোর আগে এই ধানতেরাসের দিনটিকে অনেকেই 'শুভ' মানেন, কারণ অনেকেই মনে করেন যে এইদিনটিতে লক্ষী পুজো করলেই, গৃহস্থ্যে লক্ষীর আগমন ঘটবে। জানুন ঠিক কি কি করলে ধনতেরাসে লক্ষী লাভ হবে আপনারও।
জানুন আসছে ধনতেরাসে কাদের কপালে নাচবে শনি আর কারা হবে ধনী ? 1 / 7
ধানতেরাস শব্দটি আসলে এসেছে 'ধন ত্রয়োদশী' শব্দ থেকে, কালী পুজোর অমাবস্যার, ঠিক দুদিন আগে যে ত্রয়োদশী পালন করা হয় তাকেই 'ধন ত্রয়োদশী' বা ধানতেরাস বলে।
জানুন আসছে ধনতেরাসে কাদের কপালে নাচবে শনি আর কারা হবে ধনী ? 2 / 7
এই দিন কুবেরেরও পূজা করা হয়। মনে করা হয় যে এই দিন কুবেরকে যদি কোনো সাদা ধাতু নিবেদন করা হয়, তাহলে কুবের খুশি হয়ে তার ভক্তকে, নিবেদিত ধাতুর ১০০ গুন্ মূল্য ফেরত দেন।
জানুন আসছে ধনতেরাসে কাদের কপালে নাচবে শনি আর কারা হবে ধনী ? 3 / 7
সেকারণে অনেকেই রুপো , প্ল্যাটিনাম, স্টিল - এইরকম সাদা ধাতু গুলি কুবেরকে দান করেন, আর্থিক সমৃদ্ধির আশায়।
জানুন আসছে ধনতেরাসে কাদের কপালে নাচবে শনি আর কারা হবে ধনী ? 4 / 7
ধনতেরাস প্রধানত অবাঙালিদের উৎসব হলেও এখন গ্লোবাল সংস্কৃতির যুগে বাঙালিরাও এই উৎসব পালন করেন সোনা কিনে।
জানুন আসছে ধনতেরাসে কাদের কপালে নাচবে শনি আর কারা হবে ধনী ? 5 / 7
শোনা যায় রাজা হিমার ১৬ বছরের পুত্র একবার অভিশাপ পেয়েছিলেন যে সাপের কামড়ে মৃত্যু হবে তার, বিবাহের ঠিক ৪ দিন পর। তার নববিবাহিত স্ত্রী কথাটি জানতে পেরেই আঁটেন এক ফন্দি।
জানুন আসছে ধনতেরাসে কাদের কপালে নাচবে শনি আর কারা হবে ধনী ? 6 / 7
সেদিন তিনি সারারাত জাগিয়ে রাখেন নিজের স্বামীকে আর শোনাতে থাকেন রোমহর্ষক সব গল্প। ঘরের বাইরেও রেখে দেন অনেক সোনা - দানা, যাতে যমরাজ আসলেই এতো সোনা দেখে তার চোখ ধাঁধিয়ে যায়।
জানুন আসছে ধনতেরাসে কাদের কপালে নাচবে শনি আর কারা হবে ধনী ? 7 / 7
যথাসময়ে যমরাজ আসে। কিন্তু এতো সোনার ঝলকানিতে তিনি চোখে অন্ধকার দেখতে শুরু করেন। এরফলে হিমার ছেলে ঠিক কোথায় আছে তা ঠাওর করতে না পেরে সারারাত গল্প শুনেই পরেরদিন সকালে ফিরে যান যমালয়ে।
শেয়ার করুন

আরও জানুন