1 / 7
স্বাধীনতা দিবসের মাসে দেশবাসীকে চমকে দিল বিএসএনএল! একদম মাত্র ১ টাকায় পুরো একমাসের ফোরজি প্ল্যান— শুনতে অবিশ্বাস্য লাগলেও, এই অফার কিন্তু একদম সত্যি! নাম দেওয়া হয়েছে ‘আজাদি কা প্ল্যান’, আর এই অফার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ১ অগাস্ট থেকে, চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।
2 / 7
এই প্ল্যানে আপনি যা পাচ্ছেন তা এক কথায় দারুণ। প্রতিদিন ২ জিবি ফোরজি ডেটা, অর্থাৎ পুরো মাসে ৬০ জিবি!
3 / 7
রোজ ১০০টি করে SMS
4 / 7
একটি ৪জি সিম একদম ফ্রি!
5 / 7
এত সব কিছু মাত্র ১ টাকায়! বাজারে এমন প্রতিযোগিতা খুব কমই দেখা যায়। তবে একটা ছোট্ট শর্ত আছে—এই অফার শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য। অর্থাৎ যাঁরা এখনো বিএসএনএলের সাবস্ক্রাইবার নন, তাঁরাই এই সুবিধা নিতে পারবেন।
6 / 7
আপনি যদি নতুনভাবে বিএসএনএল কানেকশন নিতে চান, তাহলে যে কোনও বিএসএনএল রিটেইলার বা CSC (কমন সার্ভিস সেন্টার)-এ গিয়ে এই সিম সংগ্রহ করে একটিভেট করতে পারবেন।
7 / 7
বলা চলে, ডেটার যুগে এমন অফার একটা যুগান্তকারী পদক্ষেপ। অন্যান্য টেলিকম সংস্থাগুলোর ঘাম ছুটিয়ে দেবে এই প্ল্যান।
শেয়ার করুন