Calcutta Television Network

একবছরের জন্য এবার ফ্রিতে পাবেন এই 'সাবক্রিপশন'।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (26)_92.jpg

By : Calcutta Television Network | Updated at : 29-10-2025 16:16:20

'চ্যাটজিপিটি' - এই নামটা আমাদের জীবনের সঙ্গে কেমন যেন জুড়ে গেছে ওতোপ্রোতোভাবে।কোনো ছোটোখাটো বিষয় নিয়ে রিসার্চ করা হোক বা কোনো বিষয়ের মেথোডোলজিক্যাল বিশ্লেষণ - ভরসা চ্যাটজিপিটি- ই। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য 'গুগল'ও বিদ্যমান, তবে 'গুগল সার্চ' সময়সাপেক্ষ। আর "এ আই "- এর যুগে গুগল সার্চ ব্যাপারটাই কেমন যেন 'ব্যাক ডেটেড" হয়ে গেছে এখন।সেইকারণে আধুনিক যুগে তথ্য জানার বা যাচাই করার জন্য, চ্যাটজিপিটি-ই অগ্রগণ্য, 'অল্পসময়ে - সহজপ্রাচ্যের' মতোই। তা এহেন একটা কাজের সফটওয়্যার নিয়ে আজ আমরা কেন আলোচনা করছি ? জানুন বিস্তারিত।
একবছরের জন্য এবার ফ্রিতে পাবেন এই 'সাবক্রিপশন'। 1 / 5
রসিকতা করে অনেকেই বলেন, যে কৃত্তিম বুদ্ধিমত্তা আসার পর থেকেই মানুষ যেন আরো বেশি করে নির্বোধ হয়ে গেছে। ব্যাপারটার 'সত্যি - মিথ্যে' নিয়ে তর্ক না করে যদি 'এ আই'-এর সৎগুনগুলোর দিকে বেশি নজরপাত করা যায়, তবে দেখা যাবে 'এ আই' মানবজাতির কাছে আশীর্বাদই।
একবছরের জন্য এবার ফ্রিতে পাবেন এই 'সাবক্রিপশন'। 2 / 5
ধরুন আপনি কোনো একটি বিষয় নিয়ে গবেষণা করছেন। প্রাথমিকভাবে আপনি চাইছেন যে, আন্তর্জালে সেই বিষয়ের উপর যতরকম যা তথ্য উপলব্ধ আছে, সবই একেবারে পড়ে ফেলতে। কি করবেন ? ৭ - ৮ জন বন্ধু মিলে একসঙ্গে কোমড় বেঁধে লাগলেও, এই কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সময় লেগে যাবে অনেক। এইসব কাজের জন্য ভরসা কিন্তু একমাত্র এ-আই। আপনি ঠিক যেভাবে চাইবেন, তথ্য সংগ্রহ করার পর আপনার সামনে ঠিক সেইভাবেই তথ্য উপস্থাপনা করবে 'এ আই' .
একবছরের জন্য এবার ফ্রিতে পাবেন এই 'সাবক্রিপশন'। 3 / 5
গতকাল 'ওপেন এআই' ঘোষণা করেছে যে তারা ভারতীয় ব্যবহারকারীদের জন্য আনছে বিশেষ অফার। আগামী মাসের শুরু থেকেই ভারতীয়রা 'জিপিটি গো' ব্যবহার করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।এবার 'চ্যাটজিপিটি গো' ২০২৫ এর নভেম্বর মাস থেকে শুরু করে ২০২৬ এর নভেম্বর মাস পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
একবছরের জন্য এবার ফ্রিতে পাবেন এই 'সাবক্রিপশন'। 4 / 5
ভারতে চ্যাটজিপিটি -এর এই ফ্রি সাবস্ক্রিপশন অফারটি ৪ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হবে ঠিকই, তবে কতদিন এটি চলবে, তা এখনো নিশ্চিত করেনি ' ওপেনএআই' .
একবছরের জন্য এবার ফ্রিতে পাবেন এই 'সাবক্রিপশন'। 5 / 5
বর্তমানে চ্যাটজিপিটি গো-এর ব্যবহারকারীরা এখন প্রতিমাসে 'ওপেনএআই' কে ৩৯৯ টাকা করে পে করেন। সেটাই মকুব হবে আগামী বছরে। এবং যারা সেটিতে 'সাইন - আপ' করবেন তারা সকলেই চ্যাটজিপিটি - ৫ ও ব্যবহার করতে পারবেন।
শেয়ার করুন

আরও জানুন