1 / 8
জানেন কি 'দ্য ওবেরয় গ্র্যান্ড' যাকে আমরা গ্র্যান্ড হোটেল বলি, চৌরঙ্গীর সেই বিলাসবহুল হোটেলের একটি দীর্ঘ ইতিহাস আছে। একসময় এই হোটেলকে বলা হতো “গ্র্যান্ড ডেম অফ কলকাতা” ।
2 / 8
যদিও এর আসল ইতিহাস শুরু হয়েছিল ১৮৮৮ সাল থেকে।মিসেস মন্টে নামে এক ব্রিটিশ নারী এই বাড়ি কিনেছিলেন, এটিকে বোর্ডিং হাউস করবেন বলে। বেশ রমরমিয়েই চলছিল তার এই বোর্ডিং হাউস। শোনা যেত যারাই তখন ব্রিটেন থেকে আসতেন কলকাতায়, তারাই উঠতেন এই বোর্ডিং হাউসে। তবে ১৯১১ সালে এক ভয়াবহ অগ্নিকান্ডে ধ্বংস হয় যায় এই পুরো হোটেল।
3 / 8
অগ্নিকান্ডে যে ক্ষতি হয় , মিস মন্টের পক্ষে সেই ক্ষতি, পূরণ করা সম্ভব ছিল না। তাই তখন তিনি এই ৫০০ কক্ষের এস্টেট বিক্রি করে দেন আরাটুন স্টিফেন নামে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে। এই হোটেলের বৈশিষ্ট হলো এর সব-কটি কক্ষই একে অপরের থেকে আলাদা।
4 / 8
এটি কলকাতার প্রথম ভবন যেখানে হাইড্রোলিক লিফট স্থাপন করা হয়েছিল।
5 / 8
তবে ১৯৩৭ সালে হোটেলটির ওপর নেমে আসে অশনি সংকেত।কলকাতায় তখন কলেরার প্রাদুর্ভাব আর সেই প্রাদুর্ভাবেই হোটেলের জল খেয়ে মারা যান ছজন অতিথি ।হোটেলের কর্মচারীদের পরিবারের অনেকেই অসুস্থ হয়ে পড়েন সেই সময়। ফলে এই হোটেলে অতিথি আসা বন্ধ হয়ে যায় পুরোপুরি। অতিথির অভাবে ধ্বসে যায় এই হোটেলের ব্যবসা।
6 / 8
১৯৩৯ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, রায় বাহাদুর মোহন সিং ওবেরয় নামে একজন হোটেল ব্যবসায়ী, তৎকালীন গ্র্যান্ডের মালিককে অনুরোধ করেন হোটেলটি তাকে লিজ দেওয়ার জন্য। উল্লেখযোগ্য যে, সেইসময় তিনি দিল্লিতে মেডেনস এবং শিমলাতে ক্লার্কস নাম দুটি হোটেল সফলভাবে চালাচ্ছিলেন। তারই দক্ষতায় এই হোটেল আবার ঘুরে দাঁড়ায়।
7 / 8
এখন 'গ্র্যান্ড ওবেরয়' শহরের অন্যতম বিলাসবহুল পাঁচতারা হোটেল। এবং এই হোটেল আপনি চাইলেই বুকিং করতে পারবেন না।
8 / 8
তবে কারুর যদি ৫ তারা হোটেল বুক করার সামর্থ্য না থাকে তবে তারা oyo ছাড়াও , Brevistay এবং StayUncle এর মতো app থেকেও বুক করে নিতে পারেন রুম কয়েক ঘন্টার জন্য।
শেয়ার করুন