Calcutta Television Network

ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর।

গুগলে পাওয়া তথ্য অনুযায়ী পৃথিবীতে এখন, এই মুহূর্তে মোট ১৫০ টি যুদ্ধ একসঙ্গে চলছে। এবং যত দিন যাবে, পরিস্থিতি আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর আকার নেবে। কিন্তু ভারতের অবস্থান এখন দক্ষিণ - এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হাওয়ায়, ভারত নিজেদের সুরক্ষার্থে কি কৌশল নিচ্ছে ? জানুন

By : Calcutta Television Network | Updated at : 09-10-2025 18:35:49

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (3)_64.jpg
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 1 / 10
মিরাজ , রাফায়েল , তেজাস, মিগ্ ২৯, সুখোই, নেত্রা, জাগুয়ার, - এইসব যুদ্ধ - বিমানগুলি ভারতীয় ডিফেন্স সিস্টেমের অন্যতম কান্ডারি হওয়ায় - এখন প্রতিরক্ষায় ভারত অনেক প্রথম বিশ্বের দেশের থেকেই এগিয়ে।
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 2 / 10
মিরাজ হলো এমনই এক ডেল্টা উইং-যুক্ত যুদ্ধ বিমান যা মাত্র একটি ইঞ্জিনেই চলে। বলা হয় মিরাজ হলো চতুর্থ প্রজন্মের যুদ্ধ্ বিমান যা ফ্রান্সের সেনা বাহিনীর জন্য বিশেষভাবে তৈরী করা হয়েছিল।
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 3 / 10
সেইসময় ফ্রেঞ্চ বিমান বাহিনী মিরাজ- ৩ বিমানটিকে ব্যবহার করতো যুদ্ধের জন্য। কিন্তু ১৯৭০ সালে তারা এমন একটি যুদ্ধবিমানের সন্ধান করছিলো যেটা মিরাজ - ৩ এর চেয়ে তুলনামূলক হালকা হবে এবং অপারেট করা তুলনামূলকভাবে সহজ হবে। তখন ডাসল্ট অ্যাভিয়েশন ফ্রেঞ্চ বিমানবাহিনীর জন্য নির্মাণ করে এই বিশেষ বিমানটি। মিরাজের একাধিক সংস্করণ এখনও পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধের কাজে সক্রিয়ভাবে ব্যবহৃত হয়।
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 4 / 10
রাফায়েল শব্দের অর্থ হলো ঝোড়ো হাওয়া বা আগুনের ঝড়। দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান প্রধানত ব্যবহার করা হয় আকাশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য। তবে অনেক সময় শত্রু দমন, সীমানা পর্যবেক্ষণ, পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ করা এবং ভূমি সহায়তার জন্যও এই বিমান ব্যবহৃত হয়।
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 5 / 10
হাল তেজাস হলো এক ইঞ্জিনবিশিষ্ট এক ভারতীয় যুদ্ধবিমান। এটি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) দ্বারা নির্মিত এক যুদ্ধবিমান ২০০১ সালে তৈরী হাওয়া এই বিমান অফিসিয়ালি আমাদের প্রতিরক্ষার কাজে নিযুক্ত হয়েছে ২০১৫ সাল থেকে।
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 6 / 10
মিগ ২৯ হলো সোভিয়েত রাশিয়ার ডিজাইন করা, দু ইঞ্জিনবিশিষ্ট এক যুদ্ধবিমান যা আমেরিকান যুদ্ধবিমান ডগলাস এবং ফাইটার ফ্যালকনের সাথে টক্কর দিতে পারে।
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 7 / 10
সুখোই ও রাশিয়ান ফ্যাক্টরিতে তৈরী হলেও, এটি তৈরী হয়েছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড -এর লাইসেন্সে। এটি এমন একটি যুদ্ধবিমান যা যেকোনো আবহাওয়া বা যেকোনো পরিস্থিতিতে যুদ্ধ করতে সক্ষম।
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 8 / 10
নেত্রা হলো রাডার টেকনোলজি সম্পন্ন এক ধরণের যুদ্ধবিমান, যা প্রধানত শত্রুর আক্রমণ আগে থেকেই নির্ধারণ করে শত্রুদমন করার কাজে ব্যবহার করা হয়।
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 9 / 10
জাগুয়ার হলো একপ্রকার আক্রমনাত্বক যুদ্ধবিমান যা সাধারণত শত্রুপক্ষের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হয়। এটি মাটি থেকে খুব কম উচ্চতায় থেকেও যুদ্ধ করতে সক্ষম। ব্রিটিশ এয়ারফোর্সের জন্য তৈরী করা এই বিমান একসময় শুধু ব্রিটেন ও ফ্রান্সেই ব্যবহৃত হতো , তবে এখন ভারতীয় বিমানবাহিনীতেও এটি ব্যবহার করা হয়।
ফের যুদ্ধ। তবে ভারতের কাছে 'এই' অস্ত্র থাকায়, ভয়ে হাঁটু কাঁপছে শত্রুর। 10 / 10
বোয়িং সি - ১৭ ডগলাস, হলো এমন একটি যুদ্ধবিমান যা সাধারণত সৈনিকদের এক স্থান থেকে অন্যস্থানে দ্রুত নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়।
শেয়ার করুন

আরও জানুন