1 / 5
মির্জাপুরের কালীন ভাইয়াকে দেখেছেন নিশ্চই। যেমন রাফ এন্ড টাফ তার ব্যক্তিত্ব, তেমনই খুব অল্প কথা বলেন তিনি। মজা করেন, সিরিয়াস মেজাজে। আর কাউকে পছন্দ না হলে খুব সাবলীলভাবে ভঙ্গিমায় 'খুন' করে দেন তাকে।
2 / 5
তো এহেন ব্যক্তিত্ব যার, তিনি সবার সামনে হাউ হাউ করে কাঁদছেন - ব্যাপারটা অস্বাভাবিক দেখালেও, সত্যি।
3 / 5
আমাদের ফেভারিট 'কালীন ভাইয়া' গতরাতে মাতৃহারা হয়েছেন। জানা গেছে যে গতকাল রাতেই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে ' না ফেরার দেশে' চলে যান তিনি।
4 / 5
মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৮৯ বছর। জানা গেছে মৃত্যুর সময় ওনার পাশেই ছিলেন ছেলে পঙ্কজ ত্রিপাঠি। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শেষ কয়েক মাসে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
5 / 5
অবশেষে গতকাল রাতে তার মৃত্যুর পর ত্রিপাঠি পরিবারের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি জারি করে এই কথা জানানো হয় সকলকে। যদিও পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কথা বলা সম্ভব হয়ে ওঠেনি এখনও। তবে ভক্তরা ওনার মানসিক অবস্থার কথা বিবেচনা করেই, এখন বিরক্ত করছেন না ওনাকে।
শেয়ার করুন