Calcutta Television Network

ভারতীয় নোটে কি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি ? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক ?

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (39)_108.jpg

By : Calcutta Television Network | Updated at : 15-11-2025 14:21:28

বিশ্বের প্রতিটি দেশেরই নিজস্ব মুদ্রা রয়েছে এবং ভারতও তার ব্যতিক্রম নয়। তবে ভারতীয় রুপির প্রতিটি নোটে যেটা 'কমন' - তা হলো মহাত্মা গান্ধীর ছবি। ৫ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা, আসল নোট হোক বা নকল নোট - গান্ধীজির ছবি যেন 'ম্যান্ডেটরি'। তবে সম্প্রতি, মার্কেটে শোনা যাচ্ছে , যে ভারতীয় নোটে নাকি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি। এই গুঞ্জনের সত্যতা নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও , সম্প্রতি আরবিআই থেকে পাওয়া একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তি যেন ঘুরিয়ে দিলো পুরো ঘটনার মোড়। কি এমন বললেন আরবিআই ? জানুন।
ভারতীয় নোটে কি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি ? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক ? 1 / 8
স্বাধীনতার পর থেকেই ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়ে আসছে।সরকার বদলেছে, নোটের ডিজাইন বদলেছে, কিন্তু গান্ধীজির ছবি নোটে থেকেই গেছে। সেই ১৯৬৯ সাল থেকে চালু হয়েছে এই প্রথা যা আজও বিদ্যমান।
ভারতীয় নোটে কি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি ? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক ? 2 / 8
দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় মুদ্রার সিগনেচার স্টাইল স্বরূপ এই 'গান্ধী- ছবি', নোট থেকে সরানোর খবর এর আগেও শোনা গেছিলো। তবে গুজব বলে অনেকেই সেইসময় ব্যাপারটাকে উপেক্ষা করেছিলেন। এবার ফের নেটদুনিয়ায় সেই নিয়ে আলোচনা শুরু হতেই নড়েচড়ে উঠলো আরবিআই।
ভারতীয় নোটে কি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি ? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক ? 3 / 8
সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল দাবি উঠতেই, জবাবে আরবিআই সরকারিভাবে জানায়, যে ভারতীয় নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরানোর কোনো কার্যক্রমই আপাতত সরকারের নেই।
ভারতীয় নোটে কি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি ? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক ? 4 / 8
কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে সম্প্রতি বলা হয়েছিল যে নয়া ভারতীয় নোটে এলে সেখানে গান্ধীর পরিবর্তে যদি রবীন্দ্রনাথ ঠাকুর ও ড. এ.পি.জে. আবদুল কালামের ছবি দেওয়া যায় তাহলে তা যথাযথ হবে। তবে আরবিআই -এর তরফ থেকে সাফ জানানো হয় যে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা - বিবেচনা করার নূন্যতম সময়টুকুও এখন সরকারের নেই আপাতত আগামী কয়েক মাস।
ভারতীয় নোটে কি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি ? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক ? 5 / 8
এই ঘটনার সূত্রপাত ঘটে একটি সংবাদ প্রতিবেদন থেকে, যেখানে বলা হয়েছিল যে আরবিআই মহাত্মা গান্ধীর ছবি ছাড়াও, রবীন্দ্রনাথ ও আব্দুল কালামের ছবি দেওয়া নোট ছাপানোর কথা ভাবছে। এবং তারা এইরকম কিছু ডেমো নোট ইতিমধ্যেই ছাপিয়ে ফেলেছে। আইআইটির অধ্যাপক ডঃদিলীপ দিলীপ সাহার কাছেও এইরকম ৩ সেট নোট পাঠানো হয়েছিল অনুমোদনের জন্য। এই নোটগুলির ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় জল্পনা।
ভারতীয় নোটে কি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি ? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক ? 6 / 8
সবাই ভেবেছিলেন আরবিআই যেমন ডিজিটাল রুপিতে গান্ধীজির ছবি ছাপাননি, তেমন অফলাইন নোটকে নিয়েও হয়তো সেইরকম কিছু সিদ্ধান্ত নিয়েছেন ?
ভারতীয় নোটে কি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি ? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক ? 7 / 8
তবে আরবিআইয়ের স্পষ্ট বক্তব্য যে রবীন্দ্রনাথের ছবির নোট চাপানো মানে এই নয় যে গান্ধীজির ছবি নোট থেকে সরানোর পরিকল্পনা হচ্ছে ।
ভারতীয় নোটে কি আর থাকবে না মহাত্মা গান্ধীর ছবি ? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক ? 8 / 8
ভারতের ইতিহাস ও উত্তরাধিকারের প্রতীক হিসেবে গান্ধীজির ছবিই আপাতত নোটে বহাল থাকবে।
শেয়ার করুন

আরও জানুন