Calcutta Television Network

বৃহন্নলাদের বিয়েও কি সম্ভব ? কেমন করে ? জানুন।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/1280720_154.png

By : Calcutta Television Network | Updated at : 18-02-2026 15:17:57

বৃহন্নলারা, বিয়ে বাড়ি থেকে টাকা তুলতে গিয়ে দেখে, বর তাদেরই কমিউনিটির লোক। ধরা পড়ে মুখ লুকোয় বর। ধুন্দুমার পরে যায় উত্তরপ্রদেশের গণাই গ্রামে।
বৃহন্নলাদের বিয়েও কি সম্ভব ? কেমন করে ? জানুন। 1 / 5
ধুমধাম ডিজে মিউসিক, ঝলমলে লাইট , বিয়েবাড়ির রোশনাই - সবই ছিল ঠিক ফিল্মি স্টাইলের বিয়ের মতোই। পাত্রপাত্রীর বিয়ে হলো, বাসর বসলো - খুশির বন্যা বয়ে গেলো মেয়ের বাড়িতে। কিন্তু ঘটনার মোড় ঘুরে গেলো, ঠিক পরের দিন সকালেই।
বৃহন্নলাদের বিয়েও কি সম্ভব ? কেমন করে ? জানুন। 2 / 5
ঘটনাটি উত্তরপ্রদেশের বারাবাঁকির গণাই গ্রামের ঘটনা। রাশু নামের একজন ২২ বছরের যুবক, বিয়ে করেছিলেন তাদের গ্রামেরই এক তরুণীকে। ৬ মাস ধরে দেখেশুনেই দুই পরিবার সিদ্ধান্ত নেন এই বিয়ের। কিন্তু বিয়ের পরের দিন সকালে বৃহন্নলাদের টাকা দেওয়ার সময়ই বেরিয়ে পরে আসল সত্য।
বৃহন্নলাদের বিয়েও কি সম্ভব ? কেমন করে ? জানুন। 3 / 5
উত্তর ভারতে রীতি আছে বিয়ের পরের দিন সকালে বৃহন্নলাদের 'নেগ' বা উপহার দিতে হয়। তাই, নিয়ম মেনে সেদিনও বৃহন্নলারা গেছিলেন মেয়ের বাড়িতে উপহার নিতে। বরের মুখ দেখেই চমকে যান তারা। এ কি ? এ যে তাদের কমিউনিটিরই লোক।
বৃহন্নলাদের বিয়েও কি সম্ভব ? কেমন করে ? জানুন। 4 / 5
ব্যাপারটা পাঁচকান হতেই, রে রে করে ওঠে কনেপক্ষের দল। কেউ বলে, 'বরকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে যাচাই করো।' আবার কেউ বলে 'পাকড়াও করো ওর বাড়ির লোককে।' হট্টগোলের মাঝেই বরের বাড়ির লোকজন ২৩০০০ টাকা দিয়ে, বৃহন্নলাদের মুখ বন্ধ রাখার অনুরোধ করতেই, বিষয়টি চলে আসে প্রকাশ্যে।
বৃহন্নলাদের বিয়েও কি সম্ভব ? কেমন করে ? জানুন। 5 / 5
বিয়ে হলেও মেয়েকে শশুরবাড়িতে না পাঠানোর সিদ্ধান্ত নেয় কনের বাবা। অগত্যা বেগতিক দেখে তৎক্ষণাৎ জায়গা ছাড়তে হয় বরপক্ষকে। আর বর বিয়ে করে বাড়ি ফিরে এলো বউকে শশুরবাড়িতে রেখেই।
শেয়ার করুন

আরও জানুন