Calcutta Television Network

এটাই ভারত, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/CTVN THUMB BY MONI_14.jpg

By : Calcutta Television Network | Updated at : 05-08-2025 10:52:21

এটাই ভারত, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে
এটাই ভারত, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে 1 / 7
ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচটা ছিল শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়। এটা ছিল একটি বার্তা। একটি বার্তা, যা মাঠের ২২ গজ পেরিয়ে পৌঁছে গেল কোটি কোটি হৃদয়ে। যেখানে ছিলেন প্রসিধ কৃষ্ণা — ডানহাতি পেসারের আগুনঝরা স্পেল, আর অন্যদিকে মোহাম্মদ সিরাজ, যার সুইং আর আগ্রাসনে কাঁপল ইংলিশ ব্যাটিং লাইনআপ। দুজনের পরিচয় আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, ভারতের পতাকা উঁচু রাখা।
এটাই ভারত, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে 2 / 7
একসঙ্গে লড়ার নামই ভারত, ভারতীয় দলে আজ যে দৃশ্য দেখা গেল, তা কেবল ক্রিকেটপ্রেমীদের নয়, দেশপ্রেমীদের মনেও উৎসব জাগাল। হিন্দু-মুসলমান নয়, পেস-বোলার আর ফিল্ডার এক হয়ে খেলল এক পতাকার তলায়।
এটাই ভারত, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে 3 / 7
যখন কৃষ্ণা উইকেটের পর উইকেট তুলছিলেন, তখন প্রথম এসে ঝাঁপিয়ে ধরছিলেন মোহাম্মদ। আর যখন সিরাজ উইকেট উল্লাসে চিৎকার করছিলেন, তখন পেছন থেকে চিৎকার করে উল্লাসে ফেটে পড়ছিল কৃষ্ণা। একটি ছবি, একটি মুহূর্ত, যেখানে ধর্ম নেই, বিভাজন নেই, আছে শুধু দেশ।
এটাই ভারত, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে 4 / 7
সব দেখে, ধারাভাষ্যকারও বললেন, "এটাই ভারতবর্ষ!" ম্যাচের এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে, ধারাভাষ্যকারের কণ্ঠে শোনা গেল: “এটাই তো ভারতবর্ষ — যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে।” এ এক অসম্ভব সুন্দর ক্ষণ — যেখানে খেলা, দেশপ্রেম, সম্প্রীতি আর অহংকার একসাথে মিশে গেল।
এটাই ভারত, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে 5 / 7
ম্যাচের শেষে, যখন ইংল্যান্ডের ইনিংস ধস নেমেছে, তখন এক মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ে, মোহাম্মদ সিরাজ ও কৃষ্ণা একে অপরকে জড়িয়ে ধরছেন।
এটাই ভারত, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে 6 / 7
সামনের দিকে ভারতের তেরঙ্গা ও পেছনে স্টেডিয়ামের উচ্ছ্বাস। এই দৃশ্যই ছেয়েছে হাজার পোস্টারে। যেন ছবি ছাড়িয়ে চিৎকার করে বলছে, "এটাই আমাদের ভারতবর্ষ, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে।”
এটাই ভারত, যেখানে কৃষ্ণ ও মোহাম্মদ একসঙ্গে লড়ে 7 / 7
খেলার মাঠে বহুবার ইতিহাস গড়েছে দেশ। আজকের ম্যাচ সেই ইতিহাসে যোগ করল একটি বন্ধুত্ব, একটি ঐক্য, একটি গর্ব। এখন সময় এসেছে, বিভাজনের চেয়ে বড় করে দেখা এই দৃশ্যগুলোকে, কারণ,ধর্ম ভাগ করতে পারে মানুষকে, কিন্তু ভারতীয় পতাকা জোড়া লাগায় হৃদয়কে।
শেয়ার করুন

আরও জানুন