Calcutta Television Network

জানেন কি ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য কে দায়ী ? জানলে চোখ কপালে উঠবে আপনারও।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (13)_151.jpg

By : Calcutta Television Network | Updated at : 13-02-2026 17:18:31

দীর্ঘদিন ধরে নজরের বাইরে ছিল এই প্রোটিনটির নাম। গত বছরের ডিসেম্বরে, 'সায়েন্স সিগনালিং' জার্নালে প্রকাশিত এক রিপোর্টে, এই প্রোটিনের কথা উল্লেখ হবার পরই, যেন এই প্রোটিন নিয়ে শোরগোল পরে যায় বিহ্জ্ঞানীমহলে।
জানেন কি ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য কে দায়ী ? জানলে চোখ কপালে উঠবে আপনারও। 1 / 6
ব্রিমিংহাম ইউনিভার্সিটির এক গবেষণায় বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন, যে MRAP2 নামক একটি প্রোটিন, কোনোভাবেই একা একেবারেই কাজ করতে পারে না। এই প্রোটিনটি তৈরিই হয়েছে, MC3R নামক আর একটি প্রোটিনকে সহায়তা করার জন্য।
জানেন কি ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য কে দায়ী ? জানলে চোখ কপালে উঠবে আপনারও। 2 / 6
এই দুই প্রোটিনই একত্রে ক্ষুধা - নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।
জানেন কি ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য কে দায়ী ? জানলে চোখ কপালে উঠবে আপনারও। 3 / 6
এর আগে জানা গিয়েছিলো যে MRAP2 -প্রোটিনটি বিশেষত MC4R -প্রোটিনের কার্যকারিতাকে ত্বরান্বিত করে। কিন্তু সম্প্রতি MC3R প্রোটিনের কার্যকারিতা বাড়িয়ে তুলতেও ওই প্রোটিনের হাত আছে - এটা আবিষ্কারের পর যেন এই সহায়ক প্রোটিনকে নিয়ে কৌতূহল আরো বেড়ে গেছে বিজ্ঞানমহলে।
জানেন কি ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য কে দায়ী ? জানলে চোখ কপালে উঠবে আপনারও। 4 / 6
তবে MRAP2 ও MC3R - এই দুই প্রোটিন যদি সমান পরিমানে থাকে তাহলে কোষীয় সংকেত অনেক বেশি শক্তিশালী হয় - একথাও এখন প্রমাণিত সত্য।
জানেন কি ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য কে দায়ী ? জানলে চোখ কপালে উঠবে আপনারও। 5 / 6
তবে জিনগত ত্রুটির ফলে যদি মানবদেহে MRAP2 ভালোভাবে গঠিত না হয় তাহলে MC3R প্রোটিনও সেই শরীরে সক্রিয় হতে পারবে না। তাই এই জিনগত ত্রুটি যেসব শরীরে বিদ্যমান, তাদের দেহেই মূলত বেশি ওবেসিটি, বা হরমোনাল ডিসব্যালান্স দেখা যায়।
জানেন কি ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য কে দায়ী ? জানলে চোখ কপালে উঠবে আপনারও। 6 / 6
এই গবেষণার আসল উদ্দেশ্য হলো হরমোনাল ডিসব্যালান্সকে গোড়া থেকে চিকিৎসা করে দরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো রোগগুলিকে পুরোপুরি নির্মূল করা।
শেয়ার করুন

আরও জানুন