1 / 9
মানুষ এখন ফোন ছাড়া অচল। মানুষ যেখানেই যায় সঙ্গে কিছু থাকুক বা না থাকুক ফোনটা সঙ্গে থাকবেই। কিন্তু, এই ফোনেরও আবার যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে মানুষ বড়ই মুশকিলে পরে। আচ্ছা, কেউ কি জানেন আপনি দিনে কতবার ফোন চার্জে দিলে ঠিক কত টাকা খরচ হয়?
2 / 9
একটি সাধারণ স্মার্টফোন একবার সম্পূর্ণ চার্জ করতে খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। এর কারণ হলো স্মার্টফোন এবং এর চার্জারগুলো খুবই কম বিদ্যুৎ ব্যবহার করে। ফোনের ব্যাটারির ক্ষমতা যত বেশি হবে, একবার চার্জ করতে তত বেশি বিদ্যুৎ লাগবে। কোনো চার্জার কত দ্রুত চার্জ করে, তার উপর খরচ নির্ভর করে। একটি সাধারণ চার্জার সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়। ফাস্ট চার্জারগুলোর ওয়াট বেশি থাকে।
3 / 9
যদি একটি ১০ ওয়াটের চার্জার দিয়ে ২ ঘণ্টা ধরে ফোন চার্জ করেন, তাহলে মোট বিদ্যুৎ খরচ হবে ১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট-ঘণ্টা
4 / 9
বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা ইউনিট-এর হিসাবে। ১ কিলোওয়াট-ঘণ্টা মানে ১০০০ ওয়াট-ঘণ্টা।
5 / 9
সুতরাং, ২০ ওয়াট-ঘণ্টাকে ইউনিটে রূপান্তর করলে হয়:
২০ / ১০০০ = ০.০২ ইউনিট
6 / 9
এর মানে, একটি সাধারণ ফোন একবার চার্জ করতে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
7 / 9
বছরের হিসাবে দেখতে গেলে প্রতিদিন একবার করে ফোন চার্জ করা হয়, তাহলে বছরে মোট বিদ্যুৎ খরচ হবে
০.০২ ইউনিট × ৩৬৫ দিন ≈ ৭.৩ ইউনিট
8 / 9
যদি কোনো এলাকায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা হয়, তাহলে বছরে ফোন চার্জ করার জন্য আপনার মোট খরচ হবে
৭.৩ ইউনিট × ৭ টাকা= ৫১ টাকা
9 / 9
অতএব, মোবাইল ফোন চার্জ করতে বছরে আপনার ১০০ টাকারও কম খরচ হবে।
শেয়ার করুন