Calcutta Television Network

ইটস কলড ক্রিকেট

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/CTVN THUMB BY MONI_12.jpg

By : Calcutta Television Network | Updated at : 04-08-2025 18:30:20

রুদ্ধশ্বাস বোলিং, টানটান উত্তেজনায়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করল ভারত। ইংল্যান্ডে পরপর দুটি সিরিজে ২-২ ড্র শুভমনদের। হারের আশঙ্কা থাকলেও মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণের মত খেলোয়াড়রা বুঝিয়ে দিলেন শেষ বলে কিছু হয়না।
ইটস কলড ক্রিকেট 1 / 11
রুদ্ধশ্বাস বোলিং, টানটান উত্তেজনায়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র করল ভারত। ইংল্যান্ডে পরপর দুটি সিরিজে ২-২ ড্র শুভমনদের। হারের আশঙ্কা থাকলেও মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণের মত খেলোয়াড়রা বুঝিয়ে দিলেন শেষ বলে কিছু হয়না।
ইটস কলড ক্রিকেট 2 / 11
প্রবল ইচ্ছাশক্তি ও নিজেদের প্রতি বিশ্বাস, পরিশ্রম থাকলে হারের মুখ থেকেও ফিরে আসা যায়। ২-২ সিরিজে ড্র ভারতের।
ইটস কলড ক্রিকেট 3 / 11
পঞ্চম দিনের ওভাল টেস্ট অনেকটাই অক্সিজেন দিল কোচ গৌতম গম্ভীরকে। বল হাতে দাপট দেখালেন মহম্মদ সিরাজ। নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন তিনি।
ইটস কলড ক্রিকেট 4 / 11
টেস্ট সিরিজ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫ রান। অন্যদিকে ভারতের ৪ উইকেট। দিনের শুরুটা খুব একটা খারপ হয়নি ভারতের।
ইটস কলড ক্রিকেট 5 / 11
নাটকীয় ভাবে মোড় নিতে থাকে সিরিজ। ব্যাট হাতে ও অধিনায়কের ফর্মে দুরন্ত পার্ফম্যান্স শুভমনের। পাশাপাশি উইকেট রক্ষক হিসেবে ঋষভ পন্থ ও নিজের সেরা পার্ফম্যান্স দিয়েছেন।
ইটস কলড ক্রিকেট 6 / 11
শেষ অবধি ৬ রানে জিতে বাজিমাত করল ভারত। হারের মুখ থেকে উঠে এসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র ভারতের।
ইটস কলড ক্রিকেট 7 / 11
ভাঙা পা নিয়ে মাঠে ঝড় তুলেছেন ঋষভ! এককথায় পন্থের পার্ফম্যান্সই কার্যত অবাক গোটা ক্রিকেটমহল। ম্যাঞ্চেস্টারে যখন টেস্টের প্রথম দিন। সেই ম্যাচে গুরুতর ভাবে পায়ে চোট পায় ঋষভ। তারপরই জানা যায় ইংল্যান্ড সফরে খেলতে পারবেন না তিনি। চোট গুরুতর হওয়ায় বেশ কিছু মাস তাঁকে খেলা থেকে দূরে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে সেই ম্যাচে ভাঙা পা নিয়েই বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি! সমালোচকদের কার্যত মুখে ঝামা ঘষে দিয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক!
ইটস কলড ক্রিকেট 8 / 11
শেষ দিনে ইংল্যান্ডের ৩৫ রান বাকি ছিল। জয়লাভ করতে ভারতের প্রয়োজন ছিল ৪ উইকেট। সবাই ভেবেছিল ভারতের হাত থেকে ফস্কে গেছে ম্যাচ।
ইটস কলড ক্রিকেট 9 / 11
কিন্তু নাটকীয় ভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল সিরাজ-প্রসিধরা। সিরাজের ৩টি শেষ উইকেট জিতিয়ে দিল ভারতকে।
ইটস কলড ক্রিকেট 10 / 11
এই ম্যাচের সেরা সিরাজ, শেষ ইনিংসে ৫টি উইকেট নিয়ে সিরাজ এখন নবাব।
ইটস কলড ক্রিকেট 11 / 11
কেউ ভাবে নি যে এই ম্যাচ জিততে পারবে ভারত। ভারতের এই হাল না মানা মনোভাব। প্রমান করে ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবেল গেম।
শেয়ার করুন

আরও জানুন