Calcutta Television Network

বিটিএস - 'V' এর কিউট কান্ডে তোলপাড় প্যারিস ফ্যাশন উইক। কি করলেন তিনি হলিউড সুন্দরীদের সাথে ? জানুন।

ফের ভাইরাল হলেন বিটিএস এর 'V' ওরফে তেইহুঙ। এর আগেও নিজের কার্যকলাপের জন্য একাধিকবার খবরের শিরোনামে এসেছে সে। কখনো প্রকাশ্য ইন্টারভিউতে নিজেকে 'ব্যাড বয়' আখ্যা দিয়ে অথবা কখনো প্রকাশ্যে বিয়ন্সে ( Beyonce) কে নকল করে। তবে তার এই কিউট কার্যকলাপের জন্য তাকে লোকজন ভালোবেসেছেই বেশি।

By : Calcutta Television Network | Updated at : 07-10-2025 17:14:35

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery_(2)-transformed (2)_58.jpeg
বিটিএস - 'V' এর কিউট কান্ডে তোলপাড় প্যারিস ফ্যাশন উইক। কি করলেন তিনি হলিউড সুন্দরীদের সাথে ? জানুন।  1 / 7
২০২৫ এর প্যারিস ফ্যাশন উইকেও ফের এমন এমন কিউট কান্ড বাঁধিয়ে শিরোনামে এলেন তেইহুঙ। সেলিনের ফ্যাশন শোতে এবারে তিনি অংশ নিয়েছিলেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী উমা থারম্যানের সঙ্গে।
বিটিএস - 'V' এর কিউট কান্ডে তোলপাড় প্যারিস ফ্যাশন উইক। কি করলেন তিনি হলিউড সুন্দরীদের সাথে ? জানুন।  2 / 7
যদিও সেদিনের সেই শো-তে উপস্থিত ছিলেন হলিউডের অনেক তাবড় তাবড় সেলেবই ।তবে এইরকম হাই - প্রোফাইল ইভেন্টে তারা প্রত্যেকেই, ব্যস্ত ছিলেন নিজেদের মধ্যে আলাপচারিতায়।
বিটিএস - 'V' এর কিউট কান্ডে তোলপাড় প্যারিস ফ্যাশন উইক। কি করলেন তিনি হলিউড সুন্দরীদের সাথে ? জানুন।  3 / 7
নজর কাড়েন তেইহুঙ ও উমা। ইভেন্টের মাঝে তারা যখন একে ওপরের সঙ্গে গল্পে মশগুল , হঠাৎ ওঠে দমকা হাওয়া। আর তাতেই পরিপাটি করে স্টাইল করা উমার চুলগুলো যায় উড়ে।
বিটিএস - 'V' এর কিউট কান্ডে তোলপাড় প্যারিস ফ্যাশন উইক। কি করলেন তিনি হলিউড সুন্দরীদের সাথে ? জানুন।  4 / 7
সাধারণত এইসব অসতর্ক মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেই মজা পান জার্নালিস্টরা। এইসব 'উপস' মোমেন্টগুলোকে ভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপনা করেই ভিউস কুড়ান তারা।
বিটিএস - 'V' এর কিউট কান্ডে তোলপাড় প্যারিস ফ্যাশন উইক। কি করলেন তিনি হলিউড সুন্দরীদের সাথে ? জানুন।  5 / 7
কিন্তু এখানে সেটাই হতে দিলেন না তেইহুঙ। চুল উড়ে যাবার ঠিক পরের মুহূর্তেই, দৌড়ে গিয়ে তিনি উমার চুলগুলো ঠিক করে দেন একদম প্রফেশনাল হেয়ার স্টাইলিস্টের মতো।
বিটিএস - 'V' এর কিউট কান্ডে তোলপাড় প্যারিস ফ্যাশন উইক। কি করলেন তিনি হলিউড সুন্দরীদের সাথে ? জানুন।  6 / 7
তেইহুঙ- এর এই কান্ড দেখেই হতবাক নেটিজেনরা। মুহূর্তের মধ্যে ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে আলোকিত হয়ে যায় চারিদিক। এই কিউট কান্ডটি ক্যামেরাবন্দি করতেই তখন তড়িঘড়ি ক্যামেরার লেন্সে চোখ রাখেন সকলে।
বিটিএস - 'V' এর কিউট কান্ডে তোলপাড় প্যারিস ফ্যাশন উইক। কি করলেন তিনি হলিউড সুন্দরীদের সাথে ? জানুন।  7 / 7
সেলিনের নতুন পোশাকে দুজনেই পরিপাটি সেজেছিলেন সেদিন। তেইহুঙ- এর পরনে ছিল একটি মেরুন রঙের লং কোট আর উমার পরনে ছিল একটি কালো পোশাক। ইভেন্টে তেইহুঙ- এর এই কান্ড এখন বেশ 'ভাইরাল; নেটদুনিয়ায়। এখন শুধু তাদের ড্রেসিং সেন্সই নয়, আলোচনা হচ্ছে তাদের সাবলীল পার্সোনালিটি নিয়েও।
শেয়ার করুন

আরও জানুন