Calcutta Television Network

ক্যান্সার সারাতে এবার এ-আই -এর ব্যবহার।কৃত্তিম বুদ্ধিমত্তা কিভাবে বদলে দিলো চিকিৎসার পরিভাষা ? জানুন।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner_123.jpg

By : Calcutta Television Network | Updated at : 15-12-2025 15:08:34

চিকিৎসা বিজ্ঞানের এই নয়া আবিষ্কার, তাক লাগিয়ে দিলো গোটা দুনিয়াকে।না কোনো নয়া চিকিৎসা পদ্ধতি নয়, আবিষ্কার হলো এমন এক সফটওয়্যার, যা কিনা ক্যান্সার সেলের গতিপ্রকৃতি বিশ্লেষণ করেই বলে দেবে যে সেই কোষের ভবিষ্যৎ। জানুন এই পদ্ধতিকে কাজে লাগিয়ে কিভাবে সম্ভব দুরারোগ্য ক্যান্সার ব্যাধিকে নির্মূল করা ।
ক্যান্সার সারাতে এবার এ-আই -এর ব্যবহার।কৃত্তিম বুদ্ধিমত্তা কিভাবে বদলে দিলো চিকিৎসার পরিভাষা ? জানুন। 1 / 4
সম্প্রতি গবেষকরা আবিষ্কার করেছেন 'অঙ্কমার্ক' নামক নতুন এক এআই সফটওয়্যার। এই সফটওয়্যারের বিশেষত্ব হলো, যে এটি ক্যান্সার কোষের ভিতরে চলা প্রক্রিয়াগুলো সহজেই শনাক্ত করতে পারে। এবং শুধু তাই নয় , শনাক্তকরণের পর কোষের ভবিষ্যৎও নির্ধারণ করতে পারে।
ক্যান্সার সারাতে এবার এ-আই -এর ব্যবহার।কৃত্তিম বুদ্ধিমত্তা কিভাবে বদলে দিলো চিকিৎসার পরিভাষা ? জানুন। 2 / 4
এরফলে যা সুবিধা হয়েছে, তা হলো ক্যান্সার কোষের আচরণ বুঝতে পারা সম্ভব হয়েছে।এবং এই আচরণ যদি কোনওভাবে পরিবর্তন করিয়ে দেওয়া যায় তাহলেই নির্মূল হতে পারে ক্যান্সার।
ক্যান্সার সারাতে এবার এ-আই -এর ব্যবহার।কৃত্তিম বুদ্ধিমত্তা কিভাবে বদলে দিলো চিকিৎসার পরিভাষা ? জানুন। 3 / 4
কমিউনিকেশন্স বায়োলজি নামক এক জার্নালে গত অক্টোবরেই প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে এই, এ আই কিভাবে টিউমারের ভিতরের রাসায়নিক বিক্রিয়াগুলি ভিতরে না ঢুকেই শণাক্ত করে ফেলতে পারে অল্পসময়ে।
ক্যান্সার সারাতে এবার এ-আই -এর ব্যবহার।কৃত্তিম বুদ্ধিমত্তা কিভাবে বদলে দিলো চিকিৎসার পরিভাষা ? জানুন। 4 / 4
যার ফলে ক্যান্সারে আক্রান্ত রোগীদের, চিকিৎসার জন্য আর বিয়োপ্সির মতো কষ্টদায়ক পরীক্ষার উপর নির্ভরশীল হতে হবে না । বরং তারা এই পেনলেস পদ্ধতির মাধ্যমে ক্যান্সারের শনাক্তকরণ ও চিকিৎসা দুইই করতে পারেন।
শেয়ার করুন

আরও জানুন