1 / 10
বলিউডে সুন্দরী নায়িকার তালিকা করলে ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট-এই নামগুলোই সাধারণত সবার আগে আসে। কিন্তু এবার তাঁদের টপকে একেবারে অন্য এক নায়িকা জায়গা করে নিলেন IMDb-এর বিশ্বের শীর্ষ ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায়।
2 / 10
আরও চমকপ্রদ ব্যাপার হল, তিনি কেবল অভিনেত্রীই নন-তিনি একজন ইঞ্জিনিয়ার। পড়াশোনাতেও ছিলেন দারুণ, বলিউডের অতি গ্ল্যামারাস চর্চায় তেমনভাবে ধরা দেন না, কিন্তু নিজের কাজ মন দিয়ে করে গেছেন বছরের পর বছর।
3 / 10
বিশ্বের সেরা ১০ সুন্দরী অভিনেত্রীর মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন কৃতি শ্যানন। বলিউডের অনেক নামী সুন্দরীকে পেছনে ফেলে এই সম্মান অর্জন করেছেন তিনি। অভিনয়ের দিক থেকে কৃতি শ্যানন ইতিমধ্যেই বলিউডের শীর্ষ সারির অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন।
4 / 10
২০১৪ সালে টাইগার শ্রফের বিপরীতে হিরোপান্তি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কৃতি। সেই প্রথম ছবিই তাঁকে এনে দেয় তারকাখ্যাতি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয় করে নিজের জায়গা শক্ত করেছেন- দিলওয়ালে, রাবতা, লুকা ছুপি, তেরি বাতে মে অ্যায়সা উলঝা জিয়া।
5 / 10
তবে কৃতির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ‘মিমি’ সিনেমা, যা তাঁকে এনে দেয় জাতীয় পুরস্কার এবং দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা।
6 / 10
অভিনয় দক্ষতার পাশাপাশি আর্থিক দিক থেকেও কৃতি এখন বলিউডের অন্যতম সফল নায়িকা। রিপোর্ট অনুযায়ী তাঁর সম্পদের পরিমাণ প্রায় ₹৮৩ কোটি টাকা।
7 / 10
অনেকেই জানেন না, সিনেমায় আসার আগে কৃতি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। পড়াশোনায় মেধাবী হওয়ায় ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন। এরপর বলিউডে আসেন, যা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
8 / 10
মিমি ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, এছাড়াও দুটি ফিল্মফেয়ার পুরস্কার, এছাড়াও IMDb-এর Top 10 Most Beautiful Actresses in the World তালিকায় স্থান পায়।
9 / 10
সর্বশেষ তাঁকে দেখা গেছে দো পট্টি ছবিতে।
10 / 10
বর্তমানে ধানুশের সঙ্গে তাঁর পরবর্তী বড় প্রোজেক্ট তেরে ইশক মে ছবির শুটিং নিয়ে ব্যস্ত কৃতি।
শেয়ার করুন