1 / 6
এখানকার দিন, যেমন জাঙ্ক ফুডের ধরন বেড়েছে তেমনই কিছু কিছু শরীর সচেতন মানুষদের বদলেছে শরীরচর্চা করার ধরন। আগেকার দিনে, বেশিরভাগ মানুষই কঠোর পরিশ্রম করে দেহের ঘাম ঝরিয়ে নিজেদের ফিট রাখতেন। এখনকার, দিনেই ঘাম ঝরানোর প্রক্রিয়াটা বহাল থাকলেও তার সঙ্গে যোগ হয়েছে আরো এমন অনেক খাদ্য উপাদান যা খেলে শরীরচর্চা ছাড়াই রোগ হওয়া সম্ভব। প্রতিদিন চিয়া সিড খেলে আপনি অনেক উপকার পেতে পারেন। চিয়া সিডকে একটি 'সুপারফুড' বলা হয় কারণ এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে।
2 / 6
চিয়া সিড রোজ খেলে হজম ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য কমায়। হৃদযন্ত্র সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। হাড় মজবুত করে, পেশি গঠনে সহায়তা করে। এমনকি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
3 / 6
চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
4 / 6
এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
5 / 6
এই সিড খেলে সম্ভাব্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। হজমের সমস্যা দেখা দিতে পারে। আবার, শরীরে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে।
6 / 6
প্রতিদিন ১–২ টেবিল চামচ করে জলে ভিজিয়ে ১৫–২০ মিনিট রেখে খেলে ভালো কাজ করবে। আর, যদি সারারাত ভিজিয়ে রাখা যায় তাতে আরও ভালো কাজ হবে।
শেয়ার করুন