1 / 8
ফ্ল্যাক্স সিডসের শক্ত খোসার কারণে পুরো দানা খেলে শরীর সহজে পুষ্টি শোষণ করতে পারে না। তাই গুঁড়ো করে খাওয়াই বেশি উপকারী।
2 / 8
অনেকেই ফ্ল্যাক্স সিড ভিজিয়ে সেই জল খান কিন্তু বীজ খান না। এতে মূল পুষ্টিগুণের বড় অংশ শরীরে যায় না।
3 / 8
তিসির দানা মিক্সিতে গুঁড়ো করলে খোসা ভেঙে যায়, ফলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ভালোভাবে কাজ করে।
4 / 8
প্রতিদিন ১–২ চামচ ফ্ল্যাক্স সিড পাউডার খাওয়াই যথেষ্ট। বেশি খেলে হজমের সমস্যা হতে পারে।
5 / 8
সকালে ঈষদুষ্ণ জলে ফ্ল্যাক্স সিডের গুঁড়ো মিশিয়ে খেলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্য কমে।
6 / 8
টকদই, ওটমিল, সালাদ বা স্মুদির সঙ্গে মিশিয়ে খেলে স্বাদও বাড়ে এবং নিয়মিত খাওয়াও সহজ হয়।
7 / 8
রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে দানা নরম হয় এবং হজমে সমস্যা হওয়ার আশঙ্কা কমে।
8 / 8
ফ্ল্যাক্স সিডসের উপকার পেতে হলে মাঝে মাঝে নয়, প্রতিদিন নিয়ম মেনে খেতে হবে।
শেয়ার করুন