Calcutta Television Network

বাড়ি বানাতে আর সিমেন্ট না।বিকল্প কি ? জানুন

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/CEMENT_111.png

By : Calcutta Television Network | Updated at : 18-11-2025 16:38:08

সম্প্রতি এক পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রতি বছর মোট কার্বন ডাই-অক্সাইডের প্রায় ৮ শতাংশই নিঃসরণ হয় সিমেন্ট থেকে।তাই সিমেন্ট বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। তবে দূষণের মূল কারণ জানার পরও দূষণ প্রতিহত করার উপায় কি ? বিশেষজ্ঞরা মনে করেন যে, সিমেন্টের ব্যবহার প্রতিহত করার একমাত্র উপায় সিমেন্টের বিকল্প কিছু আবিষ্কার করা। অস্ট্রেলিয়ার "আরএমআইটি বিশ্ববিদ্যালয়"- এর একদল গবেষক এই বিকল্প আবিষ্কারের খোঁজই করছিলেন বিগত বেশ কয়েক বছর ধরে। অবশেষে তারা পেলেন সিমেন্টের বিকল্প স্বরূপ একপ্রকার মাটি। এই মাটি সম্পর্কে জানুন বিস্তারিত।
বাড়ি বানাতে আর সিমেন্ট না।বিকল্প কি ? জানুন 1 / 6
মাটি দিয়ে বাড়ি তৈরির ইতিহাস বহু পুরোনো। শত শত বছর ধরে বিভিন্ন সংস্কৃতির মানুষ মূলত মাটি দিয়েই নিজেদের ঘর বানাতো ।
বাড়ি বানাতে আর সিমেন্ট না।বিকল্প কি ? জানুন 2 / 6
এই মাটির তৈরী ঘরের সুবিধা হলো - এটি গরমকলে ঘর ঠান্ডা রাখে আর শীতকালে ঘর উষ্ণ রাখে । অর্থাৎ মাটি মূলত ঘরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
বাড়ি বানাতে আর সিমেন্ট না।বিকল্প কি ? জানুন 3 / 6
কালের সাথে আধুনিক নির্মাণ, সিমেন্ট ও কংক্রিটের দিকে ঝুঁকেছে ঠিকই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তা অনেক সময়ই টেকসই হচ্ছে না।
বাড়ি বানাতে আর সিমেন্ট না।বিকল্প কি ? জানুন 4 / 6
অস্ট্রেলিয়ান কিছু গবেষক মাটি ও কার্ডবোর্ড দিয়ে তৈরী করেছে নতুন একধরণে 'র‍্যামড মাটি', জানা যাচ্ছে এইধরণের মাটি নাকি বিকল্প হতে পারে সিমেন্টের।
বাড়ি বানাতে আর সিমেন্ট না।বিকল্প কি ? জানুন 5 / 6
এই 'র‍্যামড মাটি' - র বৈশিষ্ট্যগুলি হলো এটি কম দূষণকারী, সস্তা এবং এটি অনেক বেশি শক্তিশালী। এটি দিয়ে বাড়ি বানালে , সিমেন্টের চেয়ে প্রায় ১০ গুন্ মজবুতি দেবে আপনার ইমারতের।
বাড়ি বানাতে আর সিমেন্ট না।বিকল্প কি ? জানুন 6 / 6
তবে সারা বিশ্বে প্রায় ৫০২.২ বিলিয়ন ডলারের সিমেন্ট ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এই ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রচুর মানুষের রুটি রুজি। তবে এই নতুন 'র‍্যামড মাটি' কি সত্যি সত্যি ই সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য অশনি সংকেত বয়ে আনবে ? উত্তর দেবে সময়।
শেয়ার করুন

আরও জানুন