Calcutta Television Network

সর্বনাশ! AI যত উন্নত, পড়ুয়াদের ভবিষ্যৎ তত অনিশ্চিত?

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Screenshot 2025-08-06 104813_17.jpg

By : Calcutta Television Network | Updated at : 06-08-2025 10:52:43

পড়ুয়ারা কি AI-এর দাসে পরিণত হচ্ছে? ভবিষ্যতের শিক্ষা কতটা ভয়ংকর?
সর্বনাশ! AI যত উন্নত, পড়ুয়াদের ভবিষ্যৎ তত অনিশ্চিত? 1 / 7
আজকের দিনে পড়াশোনার জগতে ‘ChatGPT’ নামটি অতি পরিচিত। কোনও প্রশ্ন করলেই মুহূর্তে উত্তর, রেসিপি থেকে রসায়ন—সব কিছুতেই তার অগাধ জ্ঞান। ছাত্রছাত্রীরা পরীক্ষা বা প্রজেক্ট তৈরিতে এই টুলটি ব্যবহার করছে নিয়মিত। কিন্তু এই ‘সহজ উপায়’ কি ধীরে ধীরে হ্রাস করছে আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার ক্ষমতা?
সর্বনাশ! AI যত উন্নত, পড়ুয়াদের ভবিষ্যৎ তত অনিশ্চিত? 2 / 7
সম্প্রতি এমআইটির এক গবেষণায় উঠে এল চমকে দেওয়ার মতো তথ্য। গবেষণা বলছে, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করে লেখালিখি করছে, তাদের মস্তিষ্ক ক্রমে হয়ে উঠছে নির্ভরশীল, নিষ্ক্রিয় এবং স্মৃতিশক্তিহীন।
সর্বনাশ! AI যত উন্নত, পড়ুয়াদের ভবিষ্যৎ তত অনিশ্চিত? 3 / 7
গবেষণার নাম: The Cognitive Cost of Using Large Language Models. MIT এই গবেষণাটি করে ৪ মাস ধরে। এই গবেষণা চলাকালীন ৫৪ জন ছাত্র এই গবেষণার কাজে যুক্ত ছিলেন। এই গবেষণায় ইইজি (EEG) যন্ত্রের মাধ্যমে মস্তিষ্কের কার্যক্ষমতা বিশ্লেষণ করা হয়।
সর্বনাশ! AI যত উন্নত, পড়ুয়াদের ভবিষ্যৎ তত অনিশ্চিত? 4 / 7
প্রথম দিকে যারা AI ব্যবহার করেছিল তারা দ্রুত কাজ শেষ করলেও, দীর্ঘমেয়াদে দেখা যায় তাদের মস্তিষ্ক ধীরে ধীরে কম কাজ করছে। তথ্য মনে রাখা, চিন্তা করা, সৃজনশীলভাবে কিছু লেখা—সব কিছুর উপরেই পড়ছে নেতিবাচক প্রভাব।
সর্বনাশ! AI যত উন্নত, পড়ুয়াদের ভবিষ্যৎ তত অনিশ্চিত? 5 / 7
অন্যদিকে, যারা নিজেরা চিন্তা করে লিখেছে, তাদের ব্রেন অনেক বেশি সক্রিয় ছিল, পরীক্ষার ফলও ভালো হয়েছে।
সর্বনাশ! AI যত উন্নত, পড়ুয়াদের ভবিষ্যৎ তত অনিশ্চিত? 6 / 7
গবেষকদের বক্তব্য, 'ChatGPT-র মতো টুল শর্টকাট তৈরি করে দেয়, কিন্তু মস্তিষ্কের কগনিটিভ প্রসেস ধ্বংস করে। এটা যেমন স্মৃতিশক্তি হ্রাস করে, তেমনি সৃজনশীলতা এবং যুক্তিশক্তিও কমিয়ে দেয়।'
সর্বনাশ! AI যত উন্নত, পড়ুয়াদের ভবিষ্যৎ তত অনিশ্চিত? 7 / 7
স্মার্টলি চ্যাটজিপিটি ব্যবহার করলে কোনও ক্ষতি নেই, বরং তা সময় বাঁচাতে পারে। কিন্তু যদি অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়, তাহলে আমাদের মস্তিষ্ক একপ্রকার অলস হয়ে পড়ে। প্রযুক্তি আমাদের সহায়ক, বিকল্প নয়—এই বোধ না থাকলে, আগামী প্রজন্মের চিন্তাশক্তি হবে ‘সোললেস’, ম্যাড়মেড়ে এবং একঘেয়ে।
শেয়ার করুন

আরও জানুন