Calcutta Television Network

'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ...

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Screenshot 2025-08-06 182301_18.jpg

By : Calcutta Television Network | Updated at : 06-08-2025 18:30:13

বয়স ২৫ এর পর শরীরে আসে একাধিক হরমোনাল ও শারীরিক পরিবর্তন। তবে সেই পরিবর্তন গুলো যে বিপদের বার্তা হয়ে দাঁড়াতে পারে, তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। শরীরের নানা জটিল রোগ ধীরে ধীরে গোপনে বাড়তে থাকে, যার লক্ষণকে অনেকেই সাধারণ ঠাওর করে এড়িয়ে যান। ঠিক তখনই বিপদটা আরও বড় হয়।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 1 / 12
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে থাকা সকল মহিলাদের বছরে অন্তত একবার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। একদিকে যেমন এতে আগে থেকেই রোগ শনাক্ত করা সম্ভব, তেমনি ভবিষ্যতের জটিলতাও এড়ানো যায়।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 2 / 12
নিউরোপ্যাথ এবং পুষ্টিবিদ ডা. অনামিকা রাঘুভানশি জানাচ্ছেন— 'সময় থাকতে শরীরের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। শরীরে হরমোন, শক্তি, ইমিউনিটি ও প্রজনন ক্ষমতা ঠিক রাখতে হলে বছরে অন্তত একবার এই পরীক্ষাগুলি করানো প্রয়োজন।'
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 3 / 12
যে ৮টি পরীক্ষায় মহিলাদের প্রতি বছর নজর দেওয়া দরকার: ১. কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC): এই একটিমাত্র রক্ত পরীক্ষাতেই ধরা পড়ে রক্ত কণিকার মাত্রা, হিমোগ্লোবিন, অ্যানিমিয়া, ইনফেকশন, প্রদাহ ও ইমিউনিটির অবস্থা। যাঁরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন বা সহজেই ঠান্ডা লাগেন— তাঁদের ক্ষেত্রে এটি অপরিহার্য।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 4 / 12
২. থাইরয়েড প্রোফাইল (T3, T4, TSH): থাইরয়েডের সমস্যা মেয়েদের শরীর, মুড, ওজন, মেটাবলিজম, প্রজনন ক্ষমতা, এমনকি ত্বক ও হার্টেও প্রভাব ফেলে। অকারণে ওজন বেড়ে যাওয়া বা মাসিক চক্রের অস্থিরতা থাকলে এই পরীক্ষা করানো জরুরি।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 5 / 12
৩. ভিটামিন D ও B12-এর মাত্রা: এই দুটি ভিটামিনের ঘাটতি ব্রেন ফগ, ক্লান্তি, চুল পড়া, মুড সুইং, অ্যানজাইটি ইত্যাদি নানা সমস্যার জন্ম দেয়। নিয়মিত রক্ত পরীক্ষার মাধ্যমে জানা উচিত এই ঘাটতির মাত্রা।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 6 / 12
৪. প্রজনন হরমোন প্যানেল (AMH, LH, FSH, Prolactin): PCOS, ওভারি রিজার্ভ, হরমোন ব্যালান্স ঠিক রয়েছে কি না— তা জানতে সাহায্য করে এই প্যানেল টেস্ট। সন্তান ধারণে অসুবিধা হলে এই টেস্ট অবশ্যই দরকারি।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 7 / 12
৫. পেলভিক আলট্রাসাউন্ড: জরায়ু, ডিম্বাশয়, শ্রোণী অঞ্চল— সব কিছুই একবারে স্ক্যান করে দেখে এই টেস্ট। ফাইব্রয়েড, সিস্ট, PCOS বা এন্ডোমেট্রিওসিসের প্রাথমিক চিহ্ন ধরা পড়ে এতে।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 8 / 12
৬. প্যাপ স্মিয়ার ও HPV পরীক্ষা: জরায়ু ক্যানসার রুখতে এটি একমাত্র উপায়। ২০ বছরের বেশি বয়স হলেই নিয়মিত এই টেস্ট করানো উচিত। কোনও ব্যথা হয় না এবং ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 9 / 12
৭. ব্লাড সুগার ও লিপিড প্রোফাইল: ডায়াবেটিস আর কোলেস্টেরল এখন শুধু বয়স্কদের নয়— তরুণ বয়সেও দেখা দিচ্ছে। এই পরীক্ষায় ধরা পড়ে HbA1c, শর্করার মাত্রা, কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের স্তর।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 10 / 12
৮. STD প্যানেল: যৌন সংক্রমণ যেমন HIV, হেপাটাইটিস, গনোরিয়া ইত্যাদি প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলতে পারে। সুস্থ দাম্পত্য জীবন ও প্রজননের জন্য বছরে একবার এই প্যানেল করানো প্রয়োজন।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 11 / 12
সারাদিন অফিস, সংসার, কাজের ব্যস্ততার মাঝে নিজের শরীরকে আমরা প্রায়ই উপেক্ষা করি। কিন্তু শরীরই আমাদের আসল সম্পদ। বয়স ২৫ পেরোলেই শরীরে একাধিক পরিবর্তন শুরু হয়, তাই ভবিষ্যতের কথা ভেবে আজই সময় নিয়ে নিজের স্বাস্থ্য পরীক্ষা করান।
'শরীরের নাম মহাশয়' নয়, অবহেলা করলেই বিপদ... 12 / 12
বাহ্যিক সুস্থতা নয়, অভ্যন্তরীণ শান্তিই প্রকৃত সৌন্দর্য— আর তার শুরু হয় স্বাস্থ্য সচেতনতায়!
শেয়ার করুন

আরও জানুন