Calcutta Television Network

কোলেস্টেরল কমছে না ? নতুন এই জাদু বড়ি খেলেই খারাপ কোলেস্টেরল কমবে ৬০% ।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (36)_105.jpg

By : Calcutta Television Network | Updated at : 12-11-2025 16:41:40

অনেকেই মনে করেন যে 'স্ট্যাটিন' কোলেস্টরলের মোক্ষম ওষুধ। একবার খেলেই "খারাপ কোলেস্টেরল" পালাবে লেজ গুটিয়ে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে স্ট্যাটিনও মানবদেহে সবসময় কাজ করে না। তবে স্ট্যাটিনের সঙ্গে এই ওষুধ খেলে, লো ডেনসিটি লাইপোপ্রোটিনের স্তর দেহে কমতে থাকবে আস্তে আস্তে । জানুন বিস্তারিত।
কোলেস্টেরল কমছে না ? নতুন এই জাদু বড়ি খেলেই খারাপ কোলেস্টেরল কমবে ৬০% । 1 / 6
রক্তে অতিরিক্ত 'লো ডেনসিটির লাইপোপ্রোটিন' জমতে থাকলে, তা ধীরে ধীরে ব্লক করে দিতে পারে ধমনীকে।যার ফলে বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি।
কোলেস্টেরল কমছে না ? নতুন এই জাদু বড়ি খেলেই খারাপ কোলেস্টেরল কমবে ৬০% । 2 / 6
কিন্তু সম্প্রতি এক ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, স্ট্যাটিনের সঙ্গে যদি এনলিসিটাইড ওষুধটি সেবন করা যায় , বা ইনজেকশনের মাধ্যমে মাসে একবার বা দুবার শরীরে নেওয়া যায় তাহলেই কমবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা।
কোলেস্টেরল কমছে না ? নতুন এই জাদু বড়ি খেলেই খারাপ কোলেস্টেরল কমবে ৬০% । 3 / 6
ম্যাক্স হেলথকেয়ারের কার্ডিয়াক সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. বলবীর সিং জানান, “এই নতুন ওষুধ, 'এনলিসিটাইড', মূলত লিভারের PCSK9 - নামক একটি প্রোটিনকে পুরোপুরি অকেজো করে দেয়, যার ফলে শরীরে লো ডেনসিটির লাইপোপ্রোটিনও কাজ করার ক্ষমতা হারায়।
কোলেস্টেরল কমছে না ? নতুন এই জাদু বড়ি খেলেই খারাপ কোলেস্টেরল কমবে ৬০% । 4 / 6
প্রধানত হার্ট অ্যাটাকের সমস্যা উল্লেখযোগ্যভাবে কমাতেই এই বিশেষ ওষুধ আবিষ্কার করা হয়েছে।
কোলেস্টেরল কমছে না ? নতুন এই জাদু বড়ি খেলেই খারাপ কোলেস্টেরল কমবে ৬০% । 5 / 6
ফেজ-৩ ট্রায়ালে দেখা গেছে যে, যেসব অংশগ্রহণকারীরা স্ট্যাটিনের সঙ্গে 'এনলিসিটাইড' ওষুধটি সেবন করেছেন, ২৪ সপ্তাহের মধ্যেই তাদের শরীরে লাইপোপ্রোটিন কমে গেছে ৬০ শতাংশ। তুলনামূলকভাবে যাদের উপর প্লাসেবো পরীক্ষা করা হয়েছিল তাদের দেহে লাইপোপ্রোটিন কমেছে মাত্র ৩০ শতাংশ।
কোলেস্টেরল কমছে না ? নতুন এই জাদু বড়ি খেলেই খারাপ কোলেস্টেরল কমবে ৬০% । 6 / 6
তবে এই ওষুধ কোনোভাবেই স্ট্যাটিনের বিকল্প নয়। এটি স্ট্যাটিনের সঙ্গেই খেতে হবে, কারণ মূল কাজটা স্ট্যাটিনই করবে।প্রায় এক দশকের গবেষণার ফলস্বরূপ আবিষ্কার হয়েছে এই ওষুধ- জানালেন বিজ্ঞানীরা।
শেয়ার করুন

আরও জানুন