1 / 10
আপনি জানেন না, অথচ আপনার নামেই চলছে একাধিক মোবাইল নম্বর! সেই সিম কার্ড হয়তো ব্যবহার হচ্ছে সাইবার অপরাধে, প্রতারণায়, বা অন্য কোনও বেআইনি কার্যকলাপে। এক মুহূর্তে আপনি জড়িয়ে পড়তে পারেন ভয়ঙ্কর বিপদে। তাই সচেতন হোন আজই। জেনে নিন—আপনার আধার নম্বর ব্যবহার করে ঠিক কতগুলি সিম চালু রয়েছে।
2 / 10
অপরিচিত সিম হলে বিপদ! কীভাবে জানবেন?
এই কাজটি করতে হবে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট একটি পোর্টালের মাধ্যমে। পোর্টালের নাম: TAFCOP (Telecom Analytics for Fraud Management and Consumer Protection)
ওয়েবসাইট: https://tafcop.sancharsaathi.gov.in
3 / 10
স্টেপ-বাই-স্টেপ গাইড: কীভাবে চেক করবেন আপনার আধার দিয়ে কতটি সিম চলছে ওয়েবসাইটে যান। ব্রাউজারে খুলুন https://tafcop.sancharsaathi.gov.in
4 / 10
মোবাইল নম্বর দিন: হোম পেজে আপনার আধারে সংযুক্ত মোবাইল নম্বর দিন।
5 / 10
Request OTP-তে ক্লিক করুন,
আপনার ফোনে একটি ওটিপি আসবে।
6 / 10
ওটিপি বসিয়ে লগ ইন করুন।
সঠিক জায়গায় ওটিপি বসিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করুন।
7 / 10
দেখে নিন তালিকা:
লগ ইন হওয়ার পর আপনার আধার নম্বরে কতগুলি সিম চালু রয়েছে, তার তালিকা দেখতে পাবেন।
8 / 10
অপরিচিত নম্বর দেখলে কী করবেন?
যদি কোনও নম্বর আপনি না চিনে থাকেন, বা ব্যবহার না করেন, তাহলে
'Report' অপশনে ক্লিক করে সেই সিম বন্ধের আবেদন করতে পারেন।
রিপোর্ট করার পর আপনি একটি Reference Number পাবেন—যেটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন।
9 / 10
কেন এই বিষয়টি এত জরুরি?
আধার-লিঙ্কড সিম ব্যবহারের দায় আপনার ওপরও পড়তে পারে।
অপরিচিত নম্বর থেকে বেআইনি কার্যকলাপ হলে, আইনি জটিলতায় পড়তে পারেন আপনি।
আধার নম্বরের অপব্যবহার রোধে এটি অত্যন্ত কার্যকরী ব্যবস্থা।
10 / 10
বিশেষ টিপস:
আপনার আধার লিঙ্কড মোবাইল নম্বর সবসময় সচল রাখুন।
যে নম্বর আপনি ব্যবহার করেন না, তা নিজের থেকেই বন্ধ করে দিন।
নিয়মিত ভাবে TAFCOP পোর্টালে নিজের আধার নম্বর যাচাই করে নিন।
শেয়ার করুন