1 / 8
থাইরয়েড গ্রন্থির ভূমিকা কী?
গলার সামনে প্রজাপতি আকৃতির এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরের মেটাবলিজম, তাপমাত্রা, হার্ট রেট ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। হরমোনের মাত্রা বেশি বা কম হলেই পুরো শরীরের ভারসাম্য নষ্ট হয়।
2 / 8
হাইপোথাইরয়েডিজম (অল্প সক্রিয় থাইরয়েড) হলে কী হয়?
এই অবস্থায় ক্লান্তি, ওজন বৃদ্ধি, ঠান্ডা লাগা, শুষ্ক ত্বক, চুল পড়া, বিষণ্নতা, ধীর হার্ট রেট ইত্যাদি দেখা দেয়। দীর্ঘদিন চিকিৎসা না করলে প্রজনন ও মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে।
3 / 8
হাইপারথাইরয়েডিজম (অতিরিক্ত সক্রিয় থাইরয়েড) হলে কী হয়?
হরমোন বেশি হলে ওজন কমে যায়, বুক ধড়ফড়ানি, উদ্বেগ, ঘাম, ঘুমের সমস্যা, খিটখিটে মেজাজ ইত্যাদি হয়। নারীদের পিরিয়ড অনিয়মিত হতে পারে।
4 / 8
নারীদের প্রজননক্ষমতার উপর প্রভাব:
থাইরয়েডের ভারসাম্য নষ্ট হলে ঋতুচক্র অনিয়মিত হয়, অ্যানোভুলেশন (ডিম্বস্ফোটন না হওয়া) হতে পারে এবং গর্ভধারণে সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থায় অনিয়ন্ত্রিত থাইরয়েড থাকলে গর্ভপাত বা প্রিম্যাচিউর ডেলিভারির ঝুঁকি বাড়ে।
5 / 8
পুরুষদের ক্ষেত্রেও ঝুঁকি আছে:
থাইরয়েডের সমস্যা শুক্রাণুর সংখ্যা, গতি ও গুণগত মান কমিয়ে দিতে পারে, যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
6 / 8
মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব:
হাইপোথাইরয়েডিজমে বিষণ্নতা, মনোযোগ কমে যাওয়া, স্মৃতিশক্তির সমস্যা দেখা দেয়। হাইপারথাইরয়েডিজমে উদ্বেগ, অস্থিরতা ও মুড সুইং হয়। অনেক সময় এটি ক্লিনিক্যাল ডিপ্রেশনের মতো মনে হতে পারে।
7 / 8
ত্বক, চুল ও নখের পরিবর্তন:
হাইপোথাইরয়েডিজমে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়, চুল ভঙ্গুর ও পাতলা হয়, অতিরিক্ত চুল পড়ে, নখ দুর্বল হয়ে যায়। হাইপারথাইরয়েডিজমে ত্বক উষ্ণ ও আর্দ্র হয়, চুল পাতলা হয়ে যায়।
8 / 8
সময়মতো চিকিৎসাই সমাধান:
রক্তপরীক্ষার মাধ্যমে দ্রুত রোগ নির্ণয় সম্ভব। সঠিক ও নিয়মিত চিকিৎসায় হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনা যায় এবং প্রজননক্ষমতা, মানসিক স্বাস্থ্য ও ত্বক-চুলের সমস্যার উন্নতি হয়।
শেয়ার করুন