Calcutta Television Network

অবিবাহিত থাকা নিয়ে কটাক্ষ করায় বাবাকে খুন করলো মেয়ে।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/murder 5 (1)_155.png

By : Calcutta Television Network | Updated at : 25-02-2026 15:46:34

ফেমিনিজম - এর যুগে কন্যাদের অপমান করার শাস্তিস্বরূপ, পিতাকে হারাতে হলো প্রাণ। এই নজিরবিহীন ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের মুজফরনগর। রবিবার রাতের এই ভয়ঙ্কর ঘটনা যেন শিউরে দিলো গোটা দেশকে। পরিবারে ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য করার জেরেই নাকি ঘটেছে এই ঘটনা , জানালো উত্তরপ্রদেশ পুলিশ।
অবিবাহিত থাকা নিয়ে কটাক্ষ  করায় বাবাকে খুন করলো মেয়ে। 1 / 5
দুই বোন, একজনের বয়স ৩২ ও অন্য একজনের বয়স ১৬। দুজনেই ছোট থেকে বড়ো হয়েছে মুজফরনগরের এক ছোট্ট গ্রামে। বাবা, মা, ভাই সকলকে নিয়ে ভালোই চলছিল তাদের জীবন। কিন্তু পরিস্থিতি হঠাৎই বদলে যায় বছর দুয়েক আগে।
অবিবাহিত থাকা নিয়ে কটাক্ষ  করায় বাবাকে খুন করলো মেয়ে। 2 / 5
তিরিশোর্দ্ধ বয়সেও অবিবাহিত থাকার কারণে, উঠতে -বসতে নানারকম, কটূক্তি ও কুমন্তব্য শুরু করে তাদের বাবা। প্রথমে তা, শুধু বড়বোনের প্রতি সীমাবদ্ধ থাকলেও পরে ছোট বোনটির সঙ্গেও শুরু হয় একইরকম দুর্ব্যবহার।
অবিবাহিত থাকা নিয়ে কটাক্ষ  করায় বাবাকে খুন করলো মেয়ে। 3 / 5
“কোনো কাজ না করা”, 'সারাদিন বাড়িতে থাকা' - এরকম নানা কারণ নিয়ে প্রায়শই ঝামেলা বাঁধতো তাদের। সম্প্রতি তা হাতাহাতি, মারধরের মতো চরম পর্যায়েও পৌঁছোয় ।
অবিবাহিত থাকা নিয়ে কটাক্ষ  করায় বাবাকে খুন করলো মেয়ে। 4 / 5
কটাক্ষগুলি, এমনই মানসিক চাপ সৃষ্টি করেছিল, যে রবিবার রাতে দুই বোন সিদ্ধান্ত নেয়, বাবার নলি কেটে, তাকে খুন করার। মাকেও ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে বেহুঁশ করে দেয় দুই বোন। তারপর ষাটোর্দ্ধ পিতা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ছোট বোন তার পা চেপে ধরে ও বড়ো বোন রান্নাঘর থেকে চুরি নিয়ে এসে, কেটে দেয় তার নলি।
অবিবাহিত থাকা নিয়ে কটাক্ষ  করায় বাবাকে খুন করলো মেয়ে। 5 / 5
সোমবার সকালে রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পর, সন্দেহভাজন হিসেবে দুই বোনকে, জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। উত্তরে একাধিক অসঙ্গতি পেয়ে, পুলিশি জেরা যখন আরও তীব্র হয়, তখন 'কথার খেই হারিয়ে' - দুজনেই স্বীকার করে নেয় অপরাধ। ভোপা থানায় ধারা ১০৩ অনুসারে খুনের মামলা রুজু করা হয়েছে দুই বোনের বিরুদ্ধে। দু’জনকেই আদালতে তোলা হয়েছে এবং বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন

আরও জানুন