Calcutta Television Network

অতিরিক্ত ডাবের জলও নাকি সর্বদা উপকারী নয়, জেনে নিন বিস্তারিতভাবে

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Screenshot 2025-08-03 200040_9.jpg

By : Calcutta Television Network | Updated at : 03-08-2025 20:15:40

প্রচলিত আছে, ডাবের জল শরীরকে ঠান্ডা করে। কিন্তু, অতিরিক্ত মাত্রায় ডাবের জলও খেলেও নাকি শরীরে সমস্যা সৃষ্টি হতে পারে। সতর্ক না হলেই কি ঘনিয়ে আসবে বিপদ?
অতিরিক্ত ডাবের জলও নাকি সর্বদা উপকারী নয়, জেনে নিন বিস্তারিতভাবে 1 / 8
কথায় আছে ডাবের জল নাকি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত কিংবা সপ্তাহে একটা করে ডাব খেলে শরীর ভালো থাকে। এই ডাবের জল আবার ভারতীয় অনেক রান্নাতেই কাজে লাগানো হয়। ডাবে উপস্থিত থাকা খনিজ উপাদান শরীরকে ডিটক্স করতে সহায়তা করে। ডাবের জল সাধারণত স্বাস্থ্যকর হলেও কিছু বিশেষ ক্ষেত্রে এটি বিপজ্জনক হতে পারে।
অতিরিক্ত ডাবের জলও নাকি সর্বদা উপকারী নয়, জেনে নিন বিস্তারিতভাবে 2 / 8
কিডনির সমস্যায় ভুগছেন ডাবের জলে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। কিডনি রোগীদের শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমা হয়ে হাইপারক্যালেমিয়া হতে পারে, যা হৃদস্পন্দনের সমস্যা সৃষ্টি করে।
অতিরিক্ত ডাবের জলও নাকি সর্বদা উপকারী নয়, জেনে নিন বিস্তারিতভাবে 3 / 8
ডায়াবেটিস রোগী এতে প্রাকৃতিক শর্করা থাকে, যা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত বা অতিরিক্ত ডাবের জল পান করলে তা ক্ষতি হতে পারে।
অতিরিক্ত ডাবের জলও নাকি সর্বদা উপকারী নয়, জেনে নিন বিস্তারিতভাবে 4 / 8
উচ্চ রক্তচাপের রোগী ডাবের জলে সোডিয়াম ও পটাশিয়াম উভয়ই থাকে, যা রক্তচাপের ওঠানামা ঘটাতে পারে। বিশেষজ্ঞরা বলেন, উচ্চ রক্তচাপের রোগীদের এটি এড়িয়ে চলা ভালো।
অতিরিক্ত ডাবের জলও নাকি সর্বদা উপকারী নয়, জেনে নিন বিস্তারিতভাবে 5 / 8
আইবিএস (IBS) বা Irritable Bowel Syndrome ডাবের জলে FODMAP নামক কার্বোহাইড্রেট থাকে, যা IBS রোগীদের পেটের সমস্যা বাড়াতে পারে এবং ডায়রিয়া সৃষ্টি করতে পারে।
অতিরিক্ত ডাবের জলও নাকি সর্বদা উপকারী নয়, জেনে নিন বিস্তারিতভাবে 6 / 8
অ্যালার্জি প্রবণতা বাদামজাতীয় খাবারে যাঁদের অ্যালার্জি আছে, তাঁদের ক্ষেত্রে ডাবের জল থেকেও অ্যালার্জি হওয়ার সম্ভবনা থাকে।
অতিরিক্ত ডাবের জলও নাকি সর্বদা উপকারী নয়, জেনে নিন বিস্তারিতভাবে 7 / 8
অতিরিক্ত পরিমাণে ডাবের জল পান করলে হজমের সমস্যা হতে পারে। এতে থাকা উচ্চ পটাশিয়াম এবং অন্যান্য ইলেক্ট্রোলাইটের কারণে পেট ফোলা, গ্যাস বা ডায়রিয়া হতে পারে।
অতিরিক্ত ডাবের জলও নাকি সর্বদা উপকারী নয়, জেনে নিন বিস্তারিতভাবে 8 / 8
কঠোর ব্যায়ামের পর শরীরচর্চার পর সোডিয়ামের প্রয়োজন হয়, কিন্তু ডাবের জলে সোডিয়ামের পরিমাণ কম। তাই এ সময় নুন-চিনির জল বা ইলেক্ট্রোলাইট পানীয় বেশি কার্যকর হতে পারে।
শেয়ার করুন

আরও জানুন