Calcutta Television Network

হাসতে হাসতেই চলে গেলেন এই কমেডিয়ান।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (15)_81.jpg

By : Calcutta Television Network | Updated at : 21-10-2025 18:27:34

কালীপুজোর দিন সবাইকে কাঁদিয়ে চলে গেলেন এই কমেডিয়ান। দীর্ঘদিন ধরে ভারতবাসীকে হাসিয়ে এসেছেন তিনি। এমনকি বলিউডেও একাধিক মজার চরিত্রে অভিনয়ে করে দর্শকদের মন কেড়েছিলেন এই কৌতুকাভিনেতা। তবে তার এমন নিঃশব্দে চলে যাবার পিছনে আসল কারণ কি ? শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণে চলে গেলেন তিনি ? জানুন
হাসতে হাসতেই চলে গেলেন এই কমেডিয়ান। 1 / 6
চলে গেলেন বলিউডের কৌতুকাভিনেতা আসরানি।দিওয়ালির দিন হাসপাতাল থেকেই রঙোলির ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছিলেন আসরানি নিজেই।তার কয়েক ঘণ্টা পর সোমবার বিকেলে সাড়ে তিনটেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা।
হাসতে হাসতেই চলে গেলেন এই কমেডিয়ান। 2 / 6
সন্ধ্যার মধ্যেই পরিবারের তরফে সম্পন্ন হয় আসরানির শেষকৃত্য, তবে সবই সম্পন্ন হয় মিডিয়ার অন্তরালে ।
হাসতে হাসতেই চলে গেলেন এই কমেডিয়ান। 3 / 6
মৃত্যুর আগে স্ত্রী মঞ্জুকে বলেছিলেনযে তার শেষকৃত্যে যেন কোনোরকম কোনও সেলেব-ভিড় বা মিডিয়ার হইচই না হয়।
হাসতে হাসতেই চলে গেলেন এই কমেডিয়ান। 4 / 6
তিনি চেয়েছিলেন, সবাই তাঁকে একজন সাধারণ মানুষ হিসেবেই স্মরণে রাখুক সারাজীবন।
হাসতে হাসতেই চলে গেলেন এই কমেডিয়ান। 5 / 6
পরিবারের অনুরোধে শেষকৃত্যের আগে আসরানির মৃত্যুসংবাদ প্রকাশ করা হয়নি সচেতনভাবেই।
হাসতে হাসতেই চলে গেলেন এই কমেডিয়ান। 6 / 6
তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে শোকবার্তা দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতাকে।
শেয়ার করুন

আরও জানুন