Calcutta Television Network

পৃথিবীর কাছেই তৈরী হচ্ছে নয়া ব্ল্যাকহোল। কিসের ইঙ্গিত ?

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (6)_128.jpg

By : Calcutta Television Network | Updated at : 31-12-2025 16:10:27

মহাকাশ রহস্যময়।তাই এখানে কখন কি ঘটে আর কেনই বা ঘটে - তার উত্তর খুঁজতে যাওয়াটা, 'নিরর্থক'। কিন্তু তবু যারা সাহস দেখায় প্রশ্ন করার , তারা উত্তরে যেটা পায়, গোদা বাংলায় তার অর্থ , ' মহাকাশে লজিক নয়, কাজ করে শুধুই ম্যাজিক।' যে ম্যাজিকের কিছুটা অংশ বিজ্ঞানভিত্তিক হলেও, বাকিটা পুরোটাই অজানা রহস্যে মোড়া।সম্প্রতি আবিষ্কৃত এক নয়া ব্ল্যাকহোল এই ম্যাজিকের কথাই সুস্পষ্ট করছে আরও একবার।
পৃথিবীর কাছেই তৈরী হচ্ছে নয়া ব্ল্যাকহোল। কিসের ইঙ্গিত ? 1 / 5
যুক্তরাষ্ট্রের নেভাল রিসার্চ ল্যাবরেটরির গবেষক ড. এমা শোয়ার্টজম্যান মহাকাশ পর্যবেক্ষণের সময় লক্ষ্য করেন অদ্ভুত এক মহাজাগতিক ঘটনা।
পৃথিবীর কাছেই তৈরী হচ্ছে নয়া ব্ল্যাকহোল। কিসের ইঙ্গিত ? 2 / 5
পৃথিবী থেকে ১.২ বিলিয়ন আলোকবর্ষ দূরে তিনি দেখেন, তিনটে সক্রিয় গ্যালাক্সির ত্রহ্যস্পর্স্ব। অর্থাৎ তিনটি সক্রিয় গ্যালাক্সি, তিনদিক থেকে এসে গঠন করেছে এক মহাজাগতিক ত্রিভুজ। আশ্চর্যের বিষয় এই তিনটি গ্যালাক্সিগুলির প্রতিটির মাঝেই রয়েছে বিরাট বিরাট সব ব্ল্যাক হোল।
পৃথিবীর কাছেই তৈরী হচ্ছে নয়া ব্ল্যাকহোল। কিসের ইঙ্গিত ? 3 / 5
আগে ' ছায়াপথের ত্রহ্যস্পর্স্ব' বিষয়টি শুধু তত্বকথা হিসেবেই পাওয়া যেত অস্ট্রোফিজিক্স - এর বইয়ে। তবে সম্প্রতি ড. এমা শোয়ার্টজম্যান -এর প্রত্যক্ষ করা এই ঘটনা -প্রমান করেছে দিয়েছে যে এও বাস্তবে সম্ভব।
পৃথিবীর কাছেই তৈরী হচ্ছে নয়া ব্ল্যাকহোল। কিসের ইঙ্গিত ? 4 / 5
বিজ্ঞানী এমা এই পুরো সিস্টেমটির নাম দিয়েছেন ,'J1218/1219+1035 সিস্টেম'। এবং এই বিরল মহাজাগতিক ঘটনাটিকে তিনি আর তাঁর টিম প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন NSF-এর Very Large Array এবং Very Long Baseline Array - এর মাধ্যমে।
পৃথিবীর কাছেই তৈরী হচ্ছে নয়া ব্ল্যাকহোল। কিসের ইঙ্গিত ? 5 / 5
প্রথমে নাসা এই পুরো বিষয়টিকে 'অস্বাভাবিক' আখ্যা দিলেও, পরবর্তীকালে এই ব্ল্যাকহোলগুলির রেডিওঅ্যাক্টিভ কেন্দ্র থেকে যখন ১০ ও ১৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে অত্যন্ত সূক্ষ্ম রেডিও তরঙ্গ বেরিয়ে আসা প্রমাণিত হলে, এই ঘটনাতে সিলমোহর দেয় নাসাও।
শেয়ার করুন

আরও জানুন