1 / 5
সোমবার ১ ডিসেম্বর সকালেই কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন দক্ষিণী নায়িকা সমান্থা রুথ প্রভু ও বলিউডের খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরু।
2 / 5
সামাজিক মাধ্যমে সেই ছবিই এখন ভাইরাল। যদিও এই খুশির খবর অনুরাগীদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন নায়িকা । ইন্সটা হ্যান্ডেলে নিজের বিয়ের ছবি প্রকাশ্যে এনে একপ্রকার ফ্যানেদের চমকেই দিয়েছেন তিনি।
3 / 5
তবে বিয়ের আসরে যেটি সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটি হলো সামান্থার বেনারসি। লাল রঙের বেনারসির উপর জারদৌসির ভারী কাজ যেন নজর কেড়েছে সক্কলের। বোটনেক ব্লাউজ়ের পিঠের উপরের ভারী নকশাটিও ছিল চোখ ধাঁধানো।
4 / 5
এই গর্জিয়াস শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়নায় সামান্থাকে লাগছিলো পুরো স্বর্গের অপ্সরার মতো। বিয়েতে বরের থেকে পাওয়া চারকোনা হীরের আংটিটিও দেখাতে ভোলেননি নায়িকা।
5 / 5
রাজও সেদিন সেজেছিলেন সাদা কুর্তা-পাজামা আর সোনালি রঙের জওহর কোটে। তবে সূত্রের খবর, খুব জাঁকজমক করে নয়, বরং সাদামাটা ভাবেই মাত্র ৩০ জনের উপস্থিতিতে বিয়ে সেরেছেন সমান্থা-রাজ। দু’জনের সাজ অনাড়ম্বর হলেও তা নজর কেড়েছে অনুরাগীদের।
শেয়ার করুন