Calcutta Television Network

পারিশ্রমিকের পরিবর্তে মদ ! - এ কেমন নিয়ম ? জানুন "বিয়ার মানি" কি ?

২০১৯ এর একটি রিপোর্ট বলছে শুধুমাত্র মদ পান করে, সারাবিশ্বে প্রায় ২৬ লক্ষেরও বেশি মানুষ মারা গেছে। আর পৃথিবীর ৮০০ মিলিয়ন মানুষ আলকোহোল সেবনের ফলে ভুগছেন নানান শারীরিক সমস্যায়। কিন্তু জানেন কি আলকোহোল সেবন, ঠিক কবে থেকে সমাজ জীবনের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে পড়লো ? জানুন বিস্তারিত।

By : Calcutta Television Network | Updated at : 19-10-2025 15:08:08

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (12)_77.jpg
পারিশ্রমিকের পরিবর্তে মদ ! - এ কেমন নিয়ম ? জানুন 1 / 8
গুগলে পাওয়া তথ্য অনুযায়ী, একসময় মিশরে যারা পিরামিড তৈরী করেছিল, তাদের নাকি পারিশ্রমিকের পরিবর্তে মজুরি হিসেবে মদ দেওয়া হতো প্রতিদিন।
পারিশ্রমিকের পরিবর্তে মদ ! - এ কেমন নিয়ম ? জানুন 2 / 8
শ্রমিকদের বেতনের পরিবর্তে বিয়ার - এই অদ্ভুত নিয়ম ৫০০০ বছর আগে প্রচলিত ছিল মেসোপটেমিয়ায়। তবে সেই সভ্যতায়, বিয়ার ছিল পুষ্টিকর, ক্যালোরি সমৃদ্ধ একটি খাদ্য। তাই এটি সেইসময় প্রধান খাদ্য হিসেবে ব্যবহার হতো। এমনকি সেইসময় অপরিশোধিত জলের চেয়েও, 'মদকে' নিরাপদ পানীয় মনে করা হতো।
পারিশ্রমিকের পরিবর্তে মদ ! - এ কেমন নিয়ম ? জানুন 3 / 8
খ্রিস্টপূর্ব ৩১০০ সালে, ওই অঞ্চলের প্রশাসকরা শ্রমিক ও কারিগরদেরকে কাজের বিনিময় ঠিক কতটা পরিমান বিয়ার দিচ্ছেন তার হিসেবে রাখতেন।
পারিশ্রমিকের পরিবর্তে মদ ! - এ কেমন নিয়ম ? জানুন 4 / 8
বার্লি আর গম দিয়ে তৈরী এই পানীয়কে সেইসময় সামাজিক অর্থিনীতির এক অন্যতম স্তম্ভ হিসেবে ধরা হতো।
পারিশ্রমিকের পরিবর্তে মদ ! - এ কেমন নিয়ম ? জানুন 5 / 8
গিজার পিরামিড যখন নির্মিত হয়েছিল, সেইসময় পিরামিড নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমিকদের দৈনিক রেশন হিসেবে চার থেকে পাঁচ লিটার পর্যন্ত বিয়ার দেওয়া হতো নিয়মিত। এটাই নাকি ছিল তাদের বেতন। এমনকি সেই সময়ের ফারাও (মিশরের রাজা) থেকে শুরু করে শিশুরাও এই একই পানীয় সেবন করতো, মরুভূমির গরমের মধ্যেও নিজেদের শরীরে জলের চাহিদা পূর্ণ করতে।
পারিশ্রমিকের পরিবর্তে মদ ! - এ কেমন নিয়ম ? জানুন 6 / 8
ইউরোপের মধ্যযুগে (১৪শ শতাব্দীর আগে) নারীরাই মূলত বিয়ার তৈরী করতেন।এই নারীদের সেইসময় বলা হতো “এল-ওয়াইভস”। তারা নিজেদের বাড়িতেই বিয়ার বানাতেন। এরপর নিজেরাই সেই বিয়ার সেবন করার পর যেটা বাড়তি বাঁচতো, সেটি বিক্রি করতেন মোটা দামে। ইউরোপের এক বিশাল সংখ্যা মহিলা সেইসময় ,এমন ব্যাবসা করে নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর করেছিল।
পারিশ্রমিকের পরিবর্তে মদ ! - এ কেমন নিয়ম ? জানুন 7 / 8
১৮০০ সালে ব্রিটিশ সেনাবাহিনী “বিয়ার মানি” নামে একটি ভাতা চালু করে। যার মাধ্যমে দৈনিক এক পেনির বদলে এক গ্লাস বিয়ার দেওয়া হতো। ১৮৭৩ সালে এই ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করেই “বিয়ার মানি” শব্দটির প্রচলন হয়।
পারিশ্রমিকের পরিবর্তে মদ ! - এ কেমন নিয়ম ? জানুন 8 / 8
ঊনবিংশ শতাব্দী পর্যন্তও ব্রিটেনে ফসল কাটার সময় শ্রমিকদের মজুরির অংশ হিসেবে বিয়ার দেওয়া হতো। প্রত্নতাত্ত্বিক গর্ডন লে পার্ড তার স্মৃতিচারণায় উল্লেখ করেছেন, যে যেসব কৃষক সেইসময় মদ্যপানবিরোধী ছিল, তাদের বিয়ারের পরিবর্তে জিঞ্জার বিয়ার দেওয়া হতো।
শেয়ার করুন

আরও জানুন