Calcutta Television Network

ধুরন্ধর' - এর রেহমান ডাকাত, আদতে ভিলেন নাকি হিরো ?

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (2)_125.jpg

By : Calcutta Television Network | Updated at : 16-12-2025 18:26:40

আগেকার দিনে নায়ক মানেই ছিল নিখুঁত বডি, সিক্স প্যাক অ্যাবস ও সুন্দর মুখশ্রী। মুভিতে তাকে দেখা যেত, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব থাকতে। তবে এখন সময় বদলেছে। আজকের দর্শক কিন্তু সাদা কালোর স্পষ্ট বিভাজনকে বিশ্বাস করে না।
ধুরন্ধর' - এর রেহমান ডাকাত, আদতে ভিলেন নাকি হিরো ? 1 / 5
সম্প্রতি ভিলেনরাও একই রকম জনপ্রিয়তা পাচ্ছেন সিনেমার নায়কদের মতোই।সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ধুরন্ধর' তারই প্রমান।
ধুরন্ধর' - এর রেহমান ডাকাত, আদতে ভিলেন নাকি হিরো ? 2 / 5
'ধুরন্ধর'- এর রেহমান ডাকাত- প্রমান করেছে যে ভিলেনদের মধ্যেও নায়কোচিত স্বভাব থাকতে পারে।
ধুরন্ধর' - এর রেহমান ডাকাত, আদতে ভিলেন নাকি হিরো ? 3 / 5
রেহমান ডাকাত- এর চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় জনগনের মধ্যে যেভাবে সাড়া ফেলেছে তা নিঃসন্দেহে তারিফযোগ্য। তবে রেহমান ভিলেন হলেও, ছেলে মারা যাওয়ার পর পুত্রশোকে কাতর রেহমানের বুক ফাটা কান্না, দর্শকদেরও চোখে হল এনে দিয়েছে।
ধুরন্ধর' - এর রেহমান ডাকাত, আদতে ভিলেন নাকি হিরো ? 4 / 5
তাই ভিলেন হলেও, তার এই ধূসর চরিত্রের প্রতি অমোঘ আকর্ষণ অনুভব করেছেন অনেকেই। দর্শকদের এই স্বভাবের মূল কারণ কি ? এক গবেষক দোল জানাচ্ছেন যে সমাজ যত জটিল হচ্ছে, দর্শকের রুচিও তত বাস্তববাদী হয়ে উঠছে। তাই নিখুঁত হিরো দেখার প্রবণতা কমছে দিন দিন।
ধুরন্ধর' - এর রেহমান ডাকাত, আদতে ভিলেন নাকি হিরো ? 5 / 5
যারা কোনোভাবেই নিখুঁত নয় অর্থাৎ যারা ভুল করে, স্বার্থপর হয়, কিন্তু তবুও জীবনের লড়াইটা চালিয়ে যায় - তাদের প্রতিই যেন দর্শকদরা অনেক বেশি আবেগী হয়ে যায়।
শেয়ার করুন

আরও জানুন