Calcutta Television Network

গান শুনে পাগল। উন্মাদনার চোটে ভক্তরা প্যান্ট খুলে দিলো গায়কের।

এখন অনেক বিদেশী গায়করাই ভারতে আসছেন কনসার্ট করতে। এড স্যারেন থেকে শুরু করে কোল্ডপ্লে, জাস্টিন বিবার থেকে শুরু করে রিহানা, ভারতীয়দের গানবিলাসিতা এখন বিশ্ববিখ্যাত। সবাই এখন চাইছেন ভারতীয় মার্কেট ধরতে। এই দৌড়ে পিছিয়ে নেই একনও। বিশ্ববিখ্যাত এই গায়ক কিছুদিন আগেই কনসার্ট করে গেছেন দিল্লিতে। তবে রাজধানীতে ঠিক কি হলো তার সঙ্গে ? জানুন বিস্তারিত।

By : Calcutta Television Network | Updated at : 17-11-2025 18:10:29

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/1280720 (1)_109.jpg
গান শুনে পাগল। উন্মাদনার চোটে ভক্তরা প্যান্ট খুলে দিলো গায়কের। 1 / 5
শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে হিপহপ , কে পপ - ভারতীয়দের অরুচি নেই কিছুতেই। তাই তো ক্লাসিকাল টু কে - পপ, আফ্রো টু বলিউড সবেতেই ভারতীয়রা নেচে ওঠেন আর মেলোডির স্বাদ নেন ফুলটু। তবে গান ভালো লেগেছে বলে আনন্দে গায়কের প্যান্ট খুলে দেওয়া এই ঘটনা বিরল।
গান শুনে পাগল। উন্মাদনার চোটে ভক্তরা প্যান্ট খুলে দিলো গায়কের। 2 / 5
আমেরিকান গায়ক একন ৯ ই নভেম্বর দিল্লি থেকে শুরু করেন তার ভারত সফর। ১৫ ই নভেম্বর যান বেঙ্গালুরুতে কনসার্ট করতে। সেখানে একদল অনুরাগী গান শুনতে শুনতে স্টেজ এর নিচে থেকে টেনে খুলে দেন গায়কের প্যান্ট। অনুষ্ঠানের এই ভিডিও -ই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
গান শুনে পাগল। উন্মাদনার চোটে ভক্তরা প্যান্ট খুলে দিলো গায়কের। 3 / 5
ভারতীয়দের এই উন্মত্ততা দেখে নেটাগরিকরা অনেকেই মুখ বেঁকিয়ে বলেছেন যে, 'এইসব চলতে থাকলে ভারতীয়দের সম্পর্কে কি ধারণা হবে বিদেশে ?'কেউ কেউ এর উত্তরে বলেছেন 'এটা ভারতীয়দের উন্মাদনার নমুনা মাত্র। মন থেকে ভালোবাসলে কি না কি, করা যায় - প্রিয় গায়কের জন্য।'
গান শুনে পাগল। উন্মাদনার চোটে ভক্তরা প্যান্ট খুলে দিলো গায়কের। 4 / 5
ভিডিওতে কি দেখা গেছে ? দেখা গেছে যে একন ভিআইপি আসনের সামনে দাঁড়িয়ে আপন মনে গান গাইছিলেন। আর তার অনুরাগীরা তাঁকে একবার ছোয়ার জন্য হাত বাড়িয়ে আছেন আর কেউ কেউ তার পা ও ধরে রেখেছেন।
গান শুনে পাগল। উন্মাদনার চোটে ভক্তরা প্যান্ট খুলে দিলো গায়কের। 5 / 5
সমস্যা শুরু হলো যখন পা ধরে থাকা ভক্তরা ধীরে ধীরে তার প্যান্ট ধরে টান দিতে শুরু করেন। গায়ক একহাতে মাইক আর একহাতে প্যান্ট তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই ভিডিওই এখন ভাইরাল আন্তর্জালে।
শেয়ার করুন

আরও জানুন