Calcutta Television Network

প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন।

যেখানে সব প্রেমের গল্প শেষ হয় গোলাপ দিয়ে বা বিয়ে দিয়ে, সেখানে এই গল্প শেষ হল জিভ কামড়ে ছিঁড়ে দিয়ে। ভাবুন একবার, কবিগুরুর সেই 'কঅঅবে' বলা কথা - 'সখি ভালোবাসা কারে কয় ? সে কি কেবলি যাতনাময়।' কেমন যেন অক্ষরে মিলে যাচ্ছে এই যুগে। এবার ঘটনায় আসি। প্রাক্তন প্রেমিকাকে জোর করে চুমু খেতে গিয়েই নাকি এই বিপত্তি ঘটালেন উত্তরপ্রদেশের দরিয়াপুরের বাসিন্দা চম্পি। কি হয়েছিল ? জানুন বিস্তারিত।

By : Calcutta Television Network | Updated at : 20-11-2025 15:56:23

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (40)_113.jpg
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 1 / 10
তো ঘটনাটা কি ? বিবাহিত হয়েও, পড়ার একটি মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন এতদিন 'চম্পি'।কানপুরের দরিয়াপুরেরই বাসিন্দা ছিল ওই তরুণী।বেশ চলছিল তাদের প্রেমপর্ব এতদিন। লুকিয়ে চুরিয়ে দেখা করা, বনে -বাদাড়ে একান্তে সময় কাটানো - সবমিলিয়ে কেটে গেছিলো বেশ কয়েক বছর। কিন্তু প্রেমে বাঁধ সাধল 'সময়'।
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 2 / 10
কালের নিয়মেই মেয়েটির বাড়ি থেকে ঠিক করা হয় 'বিয়ে', এবং উচ্চবংশীয় সুপুরুষ পাত্রে মেয়েটিরও মন যায় মজে। হবু বরকে পেয়েই শুরু হয় উপেক্ষাপর্ব।চম্পির ফোন না ধরা, রাস্তায় দেখে এড়িয়ে যাওয়া - ইত্যাদি ইত্যাদি।
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 3 / 10
প্রাক্তন প্রেমিকার এই অবহেলা ঠিক মেনে নিতে পারেননি চম্পি। তার মাথায় সর্বক্ষণ চলছিল 'রিটার্ন অফ লাভ স্টোরি’ মিশন।' কিভাবে প্রাক্তনীকে আবার ফিরিয়ে আনবেন জীবনে, সেই প্রচেষ্টাতেই তিনি ছিলেন এতদিন।
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 4 / 10
অবশেষে সোমবার পুকুরপাড়ে মেয়েটিকে একা পেয়ে, চম্পি যেন আর ধরে রাখতে পারলেন না নিজের আবেগ। পুরোনো প্রেম ফিরে পেতে, তিনি কার্যত জোর করেই চুমু খেতে যান প্রেমিকাকে।
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 5 / 10
মেয়েটি প্রথমে ঠেলে সরিয়ে দিতে চাইলেও, যখন চম্পির গায়ের জোরের সঙ্গে আর পেরে উঠলেন না, তখন নিজেকে কার্যত বাঁচাতেই তিনি কামড়ে ধরলেন চম্পির জিভ। এমন জোরেই কামড় বসলেন যে চম্পির জিভ ছিঁড়ে বেরিয়ে এলো তার মুখ থেকে।
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 6 / 10
চিৎকার করে উঠলেন চম্পি। তার এই আর্তচিৎকারে যেন কেঁপে উঠলো গোটা গ্রাম। গ্রামবাসীরা ছুটে এসে দেখেন চম্পি পুকুর ধাড়ে - রক্তাত্ব অবস্থায় কাতরাচ্ছেন। আর তার মুখ থেকে ঝুলছে তার জিভ।
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 7 / 10
ঘটনাটি এতটাই অভিনব, যে কাকে দোষারোপ করবেন ভেবে না পেয়ে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন আগে চম্পিকে হাসপাতালে নিয়ে যাওয়ার। তার অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে তাকে বড়ো সরকারি হাসপাতালে স্থানান্তিরতও করা হয় রাতারাতি।
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 8 / 10
চম্পির পরিবার সরাসরি মেয়েটির দিকে অভিযোগের আঙ্গুল তুললেও, গ্রামপঞ্চায়েতের বক্তব্য —“চুমুও কি আবার জোর করে খাওয়ার জিনিস নাকি?”
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 9 / 10
কেউ কেউ আবার বলছেন, 'প্রেম হারালে প্রেম পাওয়া যায় রে পাগলা, তবে জিভ হারালে জিভ পাওয়া যায় না '- ....তাই কাউকে একতরফা দোষী না ঠাওরে উচিত বিষয়টিকে নিয়ে তদন্ত করা।
প্রাক্তনীকে জোর করে চুমু খেতে গিয়েই, জিভ হারালেন যুবক।জানুন কি ঘটেছিলো সেদিন। 10 / 10
তবে ঘটনা প্রকাশ্যে আসতেই নেটদুনিয়া তোলপাড়। কিছু কিছু নেটাগরিকরা মুচকি হেসে বলছেন, " বিবাহিতরা! পরকীয়া হইতে সাবধান' .
শেয়ার করুন

আরও জানুন