1 / 8
প্রকাশ্যে হস্তমৈথুন করাই , যৌনতা থেকে মুক্তির একমাত্র উপায়। দিওজিনিসের এই বক্তব্যে একসময় তোলপাড় হয়েছিল গ্রিকসহ গোটা বিশ্ব।
2 / 8
তিনি নিজেও একসময় প্রকাশ্যে সবার সামনে হস্তমৈথুন করতেন, একেবারে স্বাভাবিক কাজের মতোই। তিনি বলতেন, হস্তমৈথুন যদি গোপনে করা লজ্জাজনক না হয়ে থাকে, তাহলে প্রকাশ্যে করা লজ্জাজনক কেন ?
3 / 8
একবার এক এথেন্সবাসী তাকে কুকুর বলে সম্মোধন করায় , তিনি প্রকাশ্যে তার গায়ে প্রস্রাব করে দেন।
4 / 8
অতিসাধারণ জীবনযাপনের মাধ্যমে জীবনের আসল রহস্য উন্মোচনের কথাই তিনি বলে গেছেন বার বার। তিনি থাকতেন রাস্তার পাশে, একটি ফাঁকা ট্যাংকের মধ্যে।যেখান তিনি ছাড়াও থাকতো আরো ৪- ৫ টি কুকুর।
5 / 8
একবার তিনি নদী থেকে জল খেতে গিয়ে দেখেন যে শুধু তার কাছেই একমাত্র কাপ আছে। বাকিরা জল খাচ্ছেন হাতে করে।এটি দেখার পর তিনি তার জল খাবার কাপটিকেও ত্যাগ করেন।
6 / 8
শোনা যায় তিনি দিনের আলোয় ল্যাম্প হাতে ঘুরতেন চারিদিকে। কেউ প্রশ্ন করলে জবাবে বলতেন , 'সৎ মানুষ খুঁজছি।'
7 / 8
প্লেটো মনে করতেন আমরা যা দেখি, পৃথিবীতে একমাত্র তার অস্তিত্বই আছে। এই নিয়েই একবার ঝামেলাও বেঁধেছিলো প্লেটোর সঙ্গে দিওজিনিসের। প্রকাশ্য সভায় একবার দিওজিনিসকে ছোটো করার জন্য প্লেটো বলেছিলেন, 'সামনে যে এতগুলো কাপ রাখা আছে, তা আমরা দেখতে পেলেও দিওজিনিস হয়তো পাচ্ছে না।' দিওজিনিস জবাবে বলেন, ' আপনারা কাপের অস্তিত্ব নিয়ে গলাবাজি করছেন করুন , তবে কাপের ভিতরে যে শূন্যতা আছে তার অস্তিত্ব নেই সেটা বলছেন কি করে ?
8 / 8
তার এই জীবনযাত্রাকে 'সিনিক্যাল' জীবনযাপন বলা হতো।দিওজিনিসকেও 'নিন্দাবাদের জনক' বলা হয়। একবার আলেক্সান্ডার দেখেন যে দিওজিনিস মৃতদেহের পাহাড়ে কিছু একটা খুঁজছেন। জিজ্ঞাসা করায় তিনি বলেন, আপনার পিতামহের হাড় খুঁজছি। কিন্তু এতদিন আপনি যাদের 'দাস' বানিয়ে রেখেছিলেন তাদের হাড়ের থেকে পার্থক্য করতে পারছি না। এই ঘটনার পর থেকেই আলেক্সান্ডার দিওজিনিসকে খুব পছন্দ করতে শুরু করেন ।
শেয়ার করুন