Calcutta Television Network

প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন খান। দোষ স্বীকার করতে ১১ বছর লেগে গেলো ভাইজানের।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (7)_70.jpg

By : Calcutta Television Network | Updated at : 15-10-2025 14:11:32

বলিউডের কিং খান যদি শাহরুখ হয়ে থাকেন, তবে বলিউডের 'গুন্ডা' নিঃসন্দেহে সলমন। টেলিভিশন হোক বা মুভি, সবেতেই ভাইজানের একচ্ছত্র রাজ। তাই মুম্বাই- এর গ্ল্যাম ইন্ডাস্টিতে যারাই কাজ পেতে চান, তারা অনেকেই ওনাকে সমীহ করে চলেন। কারণ একবার সলমনের কোপে পড়লেই ইন্ডাস্ট্রি থেকে 'ব্যান' হবার সম্ভাবনা ষোলো আনা। তবে এবার ভোলবদল করলেন ভাইজান। প্রকাশ্যে ক্ষমা চাইলেন ১১ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য। কি হয়েছিল ? জানুন বিস্তারিত।
প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন খান। দোষ স্বীকার করতে ১১ বছর লেগে গেলো ভাইজানের। 1 / 6
এমনিতেই বলিউডের অনেকেই সলমন খানের সঙ্গে পাঙ্গা নিয়ে ভুগেছেন। ঐশ্বর্য, বিবেক ওবেরয় থেকে শুরু করে বিগ বসের এক্স প্রতিযোগীরা, সলমনকে চটিয়ে কাজ হারানোর অভিজ্ঞতা আছে অনেকেরই।
প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন খান। দোষ স্বীকার করতে ১১ বছর লেগে গেলো ভাইজানের। 2 / 6
সলমন রেগে গেলে যে বলিউডে কাজ পাওয়া দুস্কর হয়ে যায়, সেটা কমবেশি জানেন সকলেই। এবং এই অভিজ্ঞতার শিকার হয়েছেন খোদ 'অরিজিৎ সিং' -ও।
প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন খান। দোষ স্বীকার করতে ১১ বছর লেগে গেলো ভাইজানের। 3 / 6
২০১৪ তে এক অ্যাওয়ার্ড শো-তে ভালো জামা না পড়ে যাওয়ার কারণে স্টেজে দাঁড়িয়েই সলমন অরিজিৎ - কে ঠেস মেরে বলেছিলেন ' ঘুম থেকে উঠেই শো তে চলে এসেছেন ?'
প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন খান। দোষ স্বীকার করতে ১১ বছর লেগে গেলো ভাইজানের। 4 / 6
জবাবে অরিজিৎ বলেন ,' আপনারাই তো ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।' ব্যাস, প্রশ্নের এমন ট্যাঁরা জবাবেই খোঁচে যান ভাইজান।
প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন খান। দোষ স্বীকার করতে ১১ বছর লেগে গেলো ভাইজানের। 5 / 6
তারপর থেকেই নাকি এক এক করে বলিউডের সব সিনেমার গান থেকে বাদ পড়তে থাকেন অরিজিৎ। এমনকি সুলতান সিনেমার 'যাব ঘুমেয়া তেরে জাইসা না কোয়ি' গানটিও আগে গেয়েছিলেন অরিজিৎ সিং - ই। কিন্তু সলমনের রোষেই অরিজিতের গাওয়া গানও বাদ পড়ে সিনেমা থেকে।
প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন খান। দোষ স্বীকার করতে ১১ বছর লেগে গেলো ভাইজানের। 6 / 6
এবার বিগবসের 'উইকএন্ডকে ওয়ার -এ' সলমন প্রকাশ্যে বললেন যে, 'ভুল ছিল তারই।' তবে সেই ভুল বোঝাবুঝির পর্ব মিটেছে অনেক আগেই। এখন অরিজিৎ তার খুব ভালো বন্ধু।
শেয়ার করুন

আরও জানুন