Calcutta Television Network

'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল...

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/FINAL JACKET AKD CN NEW BY MONI (28)_7.jpg

By : Calcutta Television Network | Updated at : 02-08-2025 19:11:38

'এটা তোমার কাজের প্রতি সিরিয়াসনেস বোঝাচ্ছে...'—বসের এক রিপ্লাই ঘিরে বিস্ফোরণ নেটদুনিয়ায়।
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 1 / 11
সম্প্রতি Reddit-এ ভাইরাল হওয়া একটি পোস্ট ফের সামনে এনে দিল ভারতের কর্পোরেট জগতের অমানবিক মুখ। এক ইউজার শেয়ার করেন, তাঁর এক বন্ধু একটি IT সংস্থায় আনপেড ইন্টার্নশিপ করছেন। কিন্তু বাবা-মায়ের অসুস্থতার কারণে তিনি জরুরি ছুটি চান। ভদ্র ভাষায় ছুটি চেয়ে নিজের দায়িত্বও বোঝাতে চেষ্টা করেন ইন্টার্নটি।
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 2 / 11
কিন্তু বসের প্রতিক্রিয়া? কটূক্তিপূর্ণ এবং পরোক্ষ অপমানে ভরা। 'ইন্টার্নশিপের সময় দায়িত্ব থাকে... বড় ইভেন্টের ৩ দিন আগে তুমি নেই... যাই হোক, এটা তোমার পছন্দ... এটা তোমার কাজের প্রতি সিরিয়াসনেস বোঝাচ্ছে।'
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 3 / 11
এই একটি উত্তরই যথেষ্ট ছিল ইন্টারনেটকে রাগিয়ে দেওয়ার জন্য।
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 4 / 11
কর্পোরেট সংস্কৃতির অমানবিক দিক এটা। ভারতীয় কর্পোরেট দুনিয়ায় ইন্টার্নদের প্রতি শ্রদ্ধাহীনতা ও পেশাগত অসদাচরণের নজির নতুন নয়।
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 5 / 11
অবৈতনিক ইন্টার্নদের দিয়ে ফুল-টাইম কাজ করানো, তাদের ছুটি না দেওয়া, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা -এসব যেন এক 'নতুন স্বাভাবিক' হয়ে দাঁড়িয়েছে।
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 6 / 11
ভাইরাল হওয়া স্ক্রিনশট ঘিরে Reddit ও X (সাবেক Twitter)-এ শুরু হয় বিতর্ক।
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 7 / 11
একজন কমেন্ট করেন, 'একজন ইন্টার্নের ছুটিতে যদি অফিস ভেঙে পড়ে, তবে ইন্টার্ন রাখারই দরকার নেই।'
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 8 / 11
আরেকজন লেখেন, 'ছুটি চাওয়া কখনোই অপরাধ নয়। তুমি ইন্টার্ন হও বা কর্মচারী—মানবিকতা প্রথম।'
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 9 / 11
তৃতীয় ব্যক্তি স্পষ্ট মন্তব্য করেন, 'অবৈতনিক ইন্টার্নশিপ মানেই শোষণ। এটা বন্ধ হওয়া উচিত।'
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 10 / 11
ইন্টার্নশিপ না শোষণশিপ? বহু শিক্ষার্থী ক্যারিয়ার গড়ার আশায় ইন্টার্নশিপ করেন। কিন্তু যেখানে টাকা নেই, সম্মান নেই, আর মানবিকতা তো দূর অস্ত, সেখানে ইন্টার্ন মানেই যেন এক আধুনিক ক্রীতদাস।
'ইন্টার্ন তো মানুষ নয়?'—একদিন ছুটির দাবিতে অপমান! ভারতীয় কর্পোরেটের 'টক্সিক' সংস্কৃতি ফের ভাইরাল... 11 / 11
এই ঘটনা শুধু এক ব্যক্তির নয়—একটি দেশের কর্পোরেট মানসিকতার আয়না। একদিনের ছুটি চাওয়ায় অপমান! এটা কি পেশাদারিত্ব? নাকি একটা 'toxic professionalism'-এর মুখোশ? যুব সমাজ থেকে একটা প্রশ্ন ঘূর্ণাবর্তভাবে আবৃত করছে নেটপাড়ায় তা হল, 'আমরা কাজ করতে এসেছি, আত্মসমর্পণ করতে নয়! তাহলে এমন কেন অমানবিক আচরণ?'
শেয়ার করুন

আরও জানুন