1 / 7
ভারতীয় যে হুইস্কিগুলো সুরাপ্রেমীদের 'মাস্ট - হ্যাভ' লিস্টে জায়গা করে নিয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো 'রয়্যাল স্ট্যাগ' । এই পানীয়ের ইউএসপি হলো এতে মিশে থাকে হালকা ওকের গন্ধ। মনে করা হয় ওকের ব্যারেলে রেখে, এটি প্রস্তুত করা হয় বলেই এই পানীয়ের মধ্যে মিশে যায় মিষ্টি ওকের গন্ধ । এছাড়াও পাকা আপেল, ন্যাসপাতি ও অন্যান্য ফলের রস মেশানোর ফলে, এই হুইস্কি থেকে 'ফলের রসের' গন্ধও ছাড়ে।
2 / 7
২০২৪ - এর 'লন্ডনের স্পিরিট কম্পিটিশন' অনুযায়ী রাজস্থানের, 'গোধাওয়ান সেঞ্চুরি' হলো পৃথিবীর শ্রেষ্ঠ সিঙ্গেল মল্ট। যদিও সিঙ্গেল মল্টের স্বাদ নির্ভর করে অনেককিছুর উপরেই । তবুও গোধাওয়ানকে শ্রেষ্ঠ বলার পিছনে কারণ দেওয়া হয়েছিল - এর এক্সোটিক স্বাদ ও খাওয়ার পর মুখে লেগে থাকা এর দীর্ঘস্থায়ী শুকনো ফিনিশ। একে 'স্পিরিট অব দ্য ডেজার্ট'- ও বলা হয়। 'গোধাওয়ান' - হলো আসলে একটি বিলুপ্তপ্রায় পাখির নাম, যা কেবলমাত্র রাজস্থানেই দেখতে পাওয়া যায়। শোনা যায় - এই স্পিরিট বিক্রির একটি 'মোটা লভ্যাংশ ' ব্যয় করা হয় এই পাখি সংরক্ষণের পিছনে ।
3 / 7
বেঙ্গালুরুর 'আমৃত ফিউশন' হলো একধরণের সিঙ্গেল মল্ট যা বিশ্ববিখ্যাত এর মিষ্টি স্বাদের জন্য। অনেকগুলি ফলের রস একত্রে মিক্স করলে ঠিক যেমন স্বাদ হয় , এর স্বাদও খানিকটা এমনই। তবে তার সঙ্গে ঝাঁঝালো মরিচের আভাসও পাওয়া যায় ভরপুর। স্কটিশ বার্লির সঙ্গে হিমালয়ের জল মিশিয়ে তৈরী করা হয় এই পানীয়।
4 / 7
'কোটোম্বি রিজার্ভ' হলো একরকম গোয়ানিজ হুইস্কি। 'কোটোম্বি রিজার্ভ' বিখ্যাত রাম, পোর্ট ওয়াইন এবং টিন্টো ফেনি - এইসব তৈরির জন্য। তবে সম্প্রতি এরা হুইস্কিও তৈরী করছে। পোড়া নারকেলের খোলস দেওয়া হয় এদের হুইস্কিতে , সেইকারনে একরকম 'ইউনিক পোড়া ফ্লেভার' পাওয়া যায় এই মদ থেকে।
5 / 7
'ইন্দ্রি-ত্রিনি সিঙ্গল মল্ট' - হলো হুইস্কি জগতের নয়া তারকা। জানা যায় স্পাইস বেক করে মেশানো হয় এই হুইস্কিতে, তাই এর থেকে বেকড স্পাইসের গন্ধ ছাড়ে । আর এটি খেতে হয় অনেকটা লিচু আর আনারসের জুসের মতো।
6 / 7
উত্তর থেকে দক্ষিণ ভারতের দ্রাঘিমা রেখা বরাবর এই হুইস্কি তৈরী হয় বলে , এর নাম রাখা হয়েছে 'লংগিচ্যুড ৭৭' । শুধুমাত্র দিল্লির ডিউটি-ফ্রিতেই এই হুইস্কি পাওয়া যায়। আপনি যদি ঘরে বসে এটি হাতে পেতে চান তাহলে আপনাকে এটি অর্ডার করতে হবে আরব থেকে।
7 / 7
গোয়ার 'পল জন সিঙ্গেল মল্ট হুইস্কি' - এমন একটি ব্র্যান্ড যা গত এক দশকের মধ্যেই সাড়া ফেলে দিয়েছে বিশ্ব - বাজারে। গোয়ার গ্রীষ্মকালীন আবহাওয়ায় এই হুইস্কি তৈরি হয়। তাই এটি খেতেও হয় দুর্দান্ত । দুর্গাপুজো আর বাকি নেই বেশিদিন তাই দেরি না করে, স্টক তুলে নিন এখনই।
শেয়ার করুন