Calcutta Television Network

ভূগর্ভ থেকে হু হু করে বেরোচ্ছে আগ্নেয়গিরির গরম তরল আর সঙ্গে ঠান্ডা মিথেন গ্যাস। জানুন কেন।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (1)_118.jpg

By : Calcutta Television Network | Updated at : 02-12-2025 17:25:25

পাপুয়া নিউ গিনির গভীর সমুদ্রের তলদেশে মিললো এক অদ্বুত জায়গার হদিশ।জানা যাচ্ছে যে এই জায়গা থেকে নাকি অনর্গল নির্গত হচ্ছে আগ্নেয়গিরির অতিগরম তরলের সঙ্গে অতিঠান্ডা মিথেন গ্যাস। সমুদ্রবিজ্ঞানীদের এই নতুন আবিষ্কার কিসের ইঙ্গিত দিচ্ছে ? তবে কি ভূগর্ভে ফাটল ধরার যে আশংকা এতদিন করে এসেছিলেন বিজ্ঞানীরা, সেটাই এবার সত্যি হতে চলেছে ? জানুন বিস্তারিত।
ভূগর্ভ থেকে হু হু করে বেরোচ্ছে আগ্নেয়গিরির গরম তরল আর সঙ্গে ঠান্ডা মিথেন গ্যাস। জানুন কেন। 1 / 5
২০২৩ সালের জুন মাসে একদল সমুদ্রবিজ্ঞানী সমুদ্রের একেবারে তলদেশে পাঠিয়েছিলেন এক রিমোটলি অপারেটেড রোবট। আর এই রোবটেই ধরা পরে এমন এক অতিবিরল দৃশ্য, যা আগে কখনো দেখা যায়নি।
ভূগর্ভ থেকে হু হু করে বেরোচ্ছে আগ্নেয়গিরির গরম তরল আর সঙ্গে ঠান্ডা মিথেন গ্যাস। জানুন কেন। 2 / 5
বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে সমুদ্রের গভীরের একটি অংশে হাইড্রোথার্মাল ভেন্টিং এবং হাইড্রোকার্বন সীপেজ - একসঙ্গে হচ্ছে।
ভূগর্ভ থেকে হু হু করে বেরোচ্ছে আগ্নেয়গিরির গরম তরল আর সঙ্গে ঠান্ডা মিথেন গ্যাস। জানুন কেন। 3 / 5
খতিয়ে দেখলে জানা যায় যে, এই হাইড্রোথার্মাল ক্ষেত্রটি লিহির দ্বীপের কাছে কনিক্যাল সি-মাউন্টের পশ্চিম ঢালে, প্রায় ১,৩০০ মিটার গভীরতায় অবস্থিত। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন 'কারাম্বুসেল'।
ভূগর্ভ থেকে হু হু করে বেরোচ্ছে আগ্নেয়গিরির গরম তরল আর সঙ্গে ঠান্ডা মিথেন গ্যাস। জানুন কেন। 4 / 5
দেখা যাচ্ছে যে এইস্থানের এক অংশ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল ম্যাগমা বেরিয়ে আসছে আর তার ঠিক ৩০–৪০ সেন্টিমিটার দূরের আর একটি অংশ থেকে ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মিথেন গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসছে। বিশ্লেষণ করে জানা গেছে যে, এই মিথেন গ্যাসটি মূলত ম্যাগমার প্রচন্ড তাপ থেকেই সৃষ্টি হয়েছে। আর শুধুমাত্র মিথেনই নয় , তার সঙ্গে বেরোচ্ছে হাইড্রোকার্বনসহ, আর্সেনিক, মার্কারি, থ্যালিয়াম, অ্যান্টিমনি-র মতো ভয়ঙ্কর কিছু ভূ-রাসায়নিক।
ভূগর্ভ থেকে হু হু করে বেরোচ্ছে আগ্নেয়গিরির গরম তরল আর সঙ্গে ঠান্ডা মিথেন গ্যাস। জানুন কেন। 5 / 5
প্রাকৃতিক মিনারেল -এ সমৃদ্ধ হওয়ায় সমুদ্রের এই অংশে গড়ে উঠেছে এক অন্য জীববসতি।দেখা গেছে যে এই এলাকায় এমন কিছু প্রাণীর উদ্ভব হয়েছে যা আগে কখনো সমুদ্রের গভীরে দেখা যায়নি। মাশেল বেড থেকে শুরু করে টিউব-ওয়ার্ম, ক্র্যাব, স্টকড বার্নাকল এমনকি এমনসব মাইক্রোবায়াল ম্যাট - এই অঞ্চলে দেখা যাচ্ছে যা সম্পূর্ণ নতুন সামুদ্রিক জীব বলে দাবি করছেন সমুদ্র বিজ্ঞানীরা।
শেয়ার করুন

আরও জানুন