Calcutta Television Network

ফোনে মেটা আপডেট হলেই, এবার শোনা যাবে দীপিকা পাড়ুকোনের কণ্ঠস্বর

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery (9)_72.jpg

By : Calcutta Television Network | Updated at : 16-10-2025 14:53:22

ফের ভাইরাল দীপিকা। মসজিদের প্রমোশন করে এর আগেও শিরোনামে এসেছিলেন তিনি। এবার ফের তার এক ইন্সটা-পোস্ট ঝড় তুললো নেট দুনিয়ায়। কি লিখলেন তিনি পোস্টে ? জানুন।
ফোনে মেটা আপডেট হলেই, এবার শোনা যাবে দীপিকা পাড়ুকোনের কণ্ঠস্বর 1 / 5
কন্যা 'দুয়া'র জন্মের পর থেকেই দীপিকা ছিলেন ক্যামেরার অন্তরালে। কচি বয়সে সব শিশুই চায় তার মা কে কাছে পেতে। দুয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি তার। দুয়াকে সামলাতে গিয়েই গত প্রায় ১ বছর ধরে কর্মজগৎ থেকে বিরতিতেই নিয়েছিলেন নায়িকা।
ফোনে মেটা আপডেট হলেই, এবার শোনা যাবে দীপিকা পাড়ুকোনের কণ্ঠস্বর 2 / 5
কন্যাসন্তান একটু বড়ো হতেই অবশেষে কাজে ফিরছেন এই বলি -সুন্দরী। কিছুদিন আগেই আরবের একটি মিউজিয়ামের প্রমোশনে স্বামীর সঙ্গে দেখা গিয়েছিলো তাকে। এরপর 'কিং' ছবির শুটিংয়েও দীপিকার উপস্থিতি শোরগোল ফেলে দিয়েছিলো ভক্তমহলে।
ফোনে মেটা আপডেট হলেই, এবার শোনা যাবে দীপিকা পাড়ুকোনের কণ্ঠস্বর 3 / 5
মেটার সঙ্গে যুক্ত হয়ে ফের তাক লাগিয়ে দিয়েছেন নায়িকা। এরপর থেকে মেটা-য় শুধুমাত্র তার গলাই শোনা যাবে।ইংরেজি ভাষায় দীপিকার আওয়াজ ভারতের পাশাপাশি শোন যাবে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতেও।
ফোনে মেটা আপডেট হলেই, এবার শোনা যাবে দীপিকা পাড়ুকোনের কণ্ঠস্বর 4 / 5
এই সুখবর তিনি নিজেই প্রকাশ করলেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে। যেসব অনুরাগীরা তাঁকে দেখার জন্য মুখিয়ে ছিল এতদিন ধরে, তারা এবার স্বস্তির নিঃস্বাস ফেলছেন।নিজের প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে না পেলেও, ফোন খুললেই তার গলার আওয়াজ শোনার জন্য উৎসাহিত অনুরাগীরা।
ফোনে মেটা আপডেট হলেই, এবার শোনা যাবে দীপিকা পাড়ুকোনের কণ্ঠস্বর 5 / 5
আগামী বছরেই 'কিং' ছবিতেই শাহরুখ -কন্যা সুহানার সঙ্গে দেখা যাবে নায়িকাকে। সেই নিয়েও উৎসাহিত আম-জনতা।
শেয়ার করুন

আরও জানুন