Calcutta Television Network

স্মার্টফোনের বয়স বাড়ার সঙ্গে গতি কমেছে! ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে মুশকিল আসান

আজকালকারদিনে, মানুষের কাছে নিঃশ্বাস নেওয়ার মতোই স্মার্টফোনটাও ভীষণ জরুরি। কিন্তু, সেই স্মার্টফোনই যদি তার গতি কমিয়ে দেয় তাহলে কী করবেন?

By : Calcutta Television Network | Updated at : 07-08-2025 19:16:12

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Screenshot 2025-08-07 191545_20.jpg
স্মার্টফোনের বয়স বাড়ার সঙ্গে গতি কমেছে! ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে মুশকিল আসান 1 / 8
স্মার্টফোন নামটা সত্যিই স্বার্থক। এই ফোন মানুষকে এতটাই স্মার্ট করে তুলছে যে তাতে কোনো কোনো সময়ে সমাজ বিপদগ্রস্ত হয়ে পড়ছে। এখনকার দিনে, স্মার্টফোন ছাড়া মানুষ অচল। অনেকের কথায় আবার, দু'বেলা কম খাবার দিলেও হবে কিন্তু এই ফোন তাঁদের সবসময়ে কাছে থাকে হবে। তবে, কোনো কোনো সময়ে এই ফোনও কাজ করতে করতে তার গতি কমে যায়। সাধারণভাবে, ফোনের কাজ করার ক্ষমতা কমে এলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ স্টোরেজ খালি করে দেয়।
স্মার্টফোনের বয়স বাড়ার সঙ্গে গতি কমেছে! ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে মুশকিল আসান 2 / 8
গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, ফোনের বয়স বাড়লে কুলিং সিস্টেম তার খারাপ হতে পারে। গ্যাজেট বিশ্লেষকরা ফোন ধীরে চলার এই পদ্ধতিকে আবার নাম দিয়েছেন 'থার্মাল থ্রটলিং'। ফোনের কুলিং সিস্টেম খারাপ হলে নষ্ট হতে পারে থার্মাল পেস্ট। তাই, খুব স্বাভাবিকভাবেই গরম হয়ে যায় সিপিইউ।
স্মার্টফোনের বয়স বাড়ার সঙ্গে গতি কমেছে! ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে মুশকিল আসান 3 / 8
ফোন রিস্টার্ট করা: এটি সবচেয়ে সহজ এবং দ্রুত সমাধান। ফোন রিস্টার্ট করলে ব্যাকগ্রাউন্ডে জমে থাকা সব অপ্রয়োজনীয় ডেটা বা প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, যার ফলে ফোন আবার সতেজ হয়ে ওঠে। অনেক সময় ছোটখাটো সমস্যার কারণেও ফোন স্লো হয়, যা রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়।
স্মার্টফোনের বয়স বাড়ার সঙ্গে গতি কমেছে! ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে মুশকিল আসান 4 / 8
অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলা: ফোনে যে অ্যাপসগুলো ব্যবহার করেন না, সেগুলো মুছে ফেলুন। অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং র‍্যাম (RAM) ও প্রসেসর ব্যবহার করে ফোনের গতি কমিয়ে দেয়।
স্মার্টফোনের বয়স বাড়ার সঙ্গে গতি কমেছে! ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে মুশকিল আসান 5 / 8
ক্যাশ ডেটা পরিষ্কার করা: প্রতিটি অ্যাপস ব্যবহারের সময় কিছু টেম্পোরারি ফাইল বা ক্যাশ ডেটা তৈরি হয়। সময়ের সাথে সাথে এই ক্যাশ ডেটা জমে ফোনের স্টোরেজ এবং গতি উভয়ই কমিয়ে দেয়।
স্মার্টফোনের বয়স বাড়ার সঙ্গে গতি কমেছে! ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে মুশকিল আসান 6 / 8
ফোনের স্টোরেজ খালি করা: যদি ফোনের ইন্টারনাল স্টোরেজ প্রায় ভরে যায় (বিশেষ করে ৯০% এর বেশি), তাহলে ফোনের গতি অনেক কমে যায়। তাই, মাঝে মাঝে ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি করা উচিত।
স্মার্টফোনের বয়স বাড়ার সঙ্গে গতি কমেছে! ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে মুশকিল আসান 7 / 8
ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ রাখা: একই সময়ে অনেকগুলো অ্যাপস খোলা থাকলে ফোন স্লো হয়ে যায়। ফোনের স্ক্রিনের নিচে থাকা 'recent apps' বাটনে ট্যাপ করে যে অ্যাপসগুলো বর্তমানে ব্যবহার করছেন না, সেগুলো বন্ধ রাখলে তা ফোনের পক্ষে ভালো হবে।
স্মার্টফোনের বয়স বাড়ার সঙ্গে গতি কমেছে! ঘরোয়া পদ্ধতিতেই হতে পারে মুশকিল আসান 8 / 8
সফটওয়্যার আপডেট করা: ফোনের অপারেটিং সিস্টেম (যেমন - Android) যদি আপডেট করার জন্য প্রস্তুত থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করুন। আপডেটে প্রায়ই পারফরম্যান্স উন্নত করার জন্য কিছু নতুন ফিচার এবং বাগ ফিক্স (bug fixes) থাকে, এই সবকিছু অনুসরণ করলে ফোনের জন্যই ভালো হবে।
শেয়ার করুন

আরও জানুন