Calcutta Television Network

বাজারে নতুন ৬ জি। জানুন কিভাবে কাজ করবে এই নয়া নেটওয়ার্ক।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (1)_124.jpg

By : Calcutta Television Network | Updated at : 15-12-2025 16:08:47

ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফিজিক্স এবং সেন্টার ফর কোয়ান্টাম অপটিক্যাল টেকনোলজিস - এর একদল গবেষক, সম্প্রতি 'টেরাহার্টজ' কম্পাঙ্ক মাপার জন্য এক বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন। জানা গেছে যে এই পদ্ধতির নাম “কোয়ান্টাম অ্যান্টেনা” ।গবেষকদের দাবি এই পদ্ধতি শুধুমাত্র কম্পাঙ্কই নয় বরং কম্পাঙ্কের অন্যান্য উপাদানগুলিও নির্ভুলভাবে পরিমাপ করতে পারে।তবে, এই আবিষ্কার আমাদের কি কাজে লাগবে ? জানুন
বাজারে নতুন ৬ জি। জানুন কিভাবে কাজ করবে এই নয়া নেটওয়ার্ক। 1 / 5
প্রযুক্তির উন্নতি এখন শিখরে। তাই একসময় যা যা ভাবা সম্ভব পর্যন্ত ছিল না, আজ সেই সব জিনিসই আজ মানুষের নিত্য ব্যবহার্য্য। ফোন থেকে শুরু করে ইন্টারনেট সবই আজ বাস্তব। তেমনই এই নয়া “কোয়ান্টাম অ্যান্টেনা” - র মাধ্যমে এখন এক্স -রে ছাড়াই করা যাবে স্ক্যান। জানা যাচ্ছে অতিদ্রুত ৬ জি যোগাযোগ ব্যবস্থা নাকি গড়ে উঠবে এই কম্পাঙ্কের উপর ভিত্তি করেই।
বাজারে নতুন ৬ জি। জানুন কিভাবে কাজ করবে এই নয়া নেটওয়ার্ক। 2 / 5
বিগত বেশ কিছু বছরে পারমাণবিক গবেষণায় পরমাণুর বিকিরণকে শনাক্ত করা গেলেও, পরমাণুর 'ফ্রিকোয়েন্সি কম্ব কে ' সঠিকভাবে নির্ধারণ করা ছিল স্বপ্নাতীত। এবার থেকে সে স্বপ্নও পূরণ হবে এই নয়া “কোয়ান্টাম অ্যান্টেনা”- নামক পধদতির মাধ্যমে।
বাজারে নতুন ৬ জি। জানুন কিভাবে কাজ করবে এই নয়া নেটওয়ার্ক। 3 / 5
জানা যায় যে 'টেরাহার্টজ বিকিরণ' তড়িৎচুম্বকীয় বর্ণালির মাইক্রোওয়েভ ও ইনফ্রারেড আলোর মাঝামাঝি অবস্থান করে। তাই এটি জৈব যৌগের স্পেকট্রোস্কপি ও ইমেজিং করার কাজেও ব্যবহৃত হয়।
বাজারে নতুন ৬ জি। জানুন কিভাবে কাজ করবে এই নয়া নেটওয়ার্ক। 4 / 5
এই কম্পাঙ্ককে কাজে লাগিয়ে নতুন একধরণের কোয়ান্টাম সেন্সরও তৈরী করা হচ্ছে যা পুরোপুরি বদলে দেবে সেন্সর সিস্টেমের কার্যপ্রনালীকে।
বাজারে নতুন ৬ জি। জানুন কিভাবে কাজ করবে এই নয়া নেটওয়ার্ক। 5 / 5
তবে রাইডবার্গ ইলেকট্রোমেট্রির একটি সীমাবদ্ধতা আছে, এটি একা খুব দুর্বল সংকেত ধরতে পারে না। এই সমস্যা কাটাতে গবেষকরা রেডিও তরঙ্গ থেকে আলোক তরঙ্গতে রূপান্তরিত করার কৌশল ব্যবহার করছেন।
শেয়ার করুন

আরও জানুন