Calcutta Television Network

১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন!

বলিউড আর টেলিভিশনের দুনিয়ায় বহু অভিনেত্রীর জীবনেই রয়েছে গ্ল্যামার আর ঝলকানি...

By : Calcutta Television Network | Updated at : 19-08-2025 15:42:28

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Screenshot 2025-08-19 151356_37.jpg
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 1 / 11
বলিউড আর টেলিভিশনের দুনিয়ায় বহু অভিনেত্রীর জীবনেই রয়েছে গ্ল্যামার আর ঝলকানি, কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকে ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায়। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় সেই তালিকার অন্যতম নাম। সিরিয়ালের দেবী পার্বতী থেকে বিগবসের প্রতিযোগী-সব জায়গাতেই নজর কাড়লেও, তাঁর বাস্তব জীবন ছিল নানা ওঠাপড়ায় ভরা।
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 2 / 11
মাত্র ১৮ বছর বয়সে, পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে অরুণয় চক্রবর্তীকে বিয়ে করেন পূজা। তখন তিনি কিশোরী, ভালোবাসার টানে জীবনের ঝুঁকি নিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু ফুলশয্যার রাতেই বুঝে গিয়েছিলেন, তিনি এক ভয়ঙ্কর ভুল করেছেন।
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 3 / 11
পূজার ভাষায়, 'যার জন্য আমি বাবা-মাকে ছেড়ে এসেছিলাম, সে একেবারেই অন্য মানুষ হয়ে গেল। আমি লজ্জায় বাড়ি ফিরতে পারিনি, কারণ বাবা-মাকে কষ্ট দিয়েছিলাম। কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম।'
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 4 / 11
বিয়ের প্রথম রাতেই পূজা টের পান, তাঁদের সম্পর্ক স্বাভাবিক নয়। স্বামী অরুণয় তাঁর দিকে তাকাতেনই না, এক ছাদের তলায় থেকেও দু’জন ছিলেন যেন অচেনা মানুষ।
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 5 / 11
পূজা বলেন, 'আমি তাঁর সামনে দিয়ে যেতাম, কিন্তু উনি আমার দিকে তাকাতেন না। কেবল টিভি দেখতেন। মনে হতো আমরা একে অপরের জন্য তৈরি নই।'
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 6 / 11
এই অস্বস্তিকর সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর। অবশেষে ২০১৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 7 / 11
ব্যক্তিগত জীবনে ভাঙন আসলেও, কেরিয়ারে পূজা এগিয়ে চলেন। বাংলা ও হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেন। জনপ্রিয়তা পান ‘দেবোঁ কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে।
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 8 / 11
তাঁর ঝলমলে কেরিয়ারের আড়ালে চলছিল ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়।
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 9 / 11
‘তুজ সাং প্রীত লাগাই’ ধারাবাহিকের শ্যুটিং সেটেই পরিচয় হয় কুণাল ভার্মার সঙ্গে। শুরুতে তেমন বন্ধুত্ব না থাকলেও, ধীরে ধীরে প্রেমে পড়েন দু’জন। পরবর্তীতে বিয়েও করেন।
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 10 / 11
পূজার ভাষায়, 'আমি একবার ভেঙে পড়েছিলাম, তাই নতুন সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছিলাম। কিন্তু কুণালের সঙ্গে থাকলে মনে হতো, আমি একা নই।'
১৮ বছরেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে… ফুলশয্যার রাতেই ঘটল চরম অঘটন! 11 / 11
অন্যদিকে কুণালও স্বীকার করেছেন, 'আমি জানতাম পূজা বিবাহিত ছিলেন। তাঁর প্রাক্তন স্বামীও আমার সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু যা হওয়ার ছিল, তাই হয়েছে। আমরা খুব ছোট ছিলাম, তাই পরিবারও রাজি হয়েছিল।'
শেয়ার করুন

আরও জানুন