1 / 7
গবেষণায় দেখা গেছে, সেমাগ্লুটাইডযুক্ত GLP-1 ওষুধ জয়েন্টের কার্টিলেজ কোষের মেটাবলিজম পরিবর্তন করে, ফলে ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতে সাহায্য করতে পারে।
2 / 7
সাধারণত এই ওষুধগুলো ওজন কমানোর জন্য ব্যবহৃত হয়। তবে গবেষণায় দেখা গেছে, ওজন কমানোর বাইরেও এগুলো জয়েন্টের কার্টিলেজকে শক্তিশালী করতে পারে।
3 / 7
সেমাগ্লুটাইড কোষের শক্তি উৎপাদনের পদ্ধতি বদলে দেয়, ফলে কার্টিলেজ কোষ বেশি এনার্জি পায় এবং মেরামত প্রক্রিয়া উন্নত হয়।
4 / 7
স্থূলতা ও অস্টিওআর্থ্রাইটিস থাকা ইঁদুরের উপর পরীক্ষায় দেখা যায়—যেসব ইঁদুর সেমাগ্লুটাইড পেয়েছিল তাদের কার্টিলেজ ক্ষয় কম হয়েছে।
5 / 7
৫০-৭৫ বছর বয়সী ২০ জন মানুষের উপর ২৪ সপ্তাহ গবেষণায় দেখা গেছে—যারা সেমাগ্লুটাইড নিয়েছেন তাদের হাঁটুর কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
6 / 7
পরীক্ষায় দেখা গেছে, ওষুধ নেওয়া গ্রুপে হাঁটুর কার্টিলেজ কিছুটা পুরু হয়েছে এবং নতুন কার্টিলেজ বৃদ্ধির লক্ষণ দেখা গেছে।
7 / 7
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত ব্যায়াম করা, ভূমধ্যসাগরীয় (Mediterranean) ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করা এবং অ্যালকোহল কম খাওয়া অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।
শেয়ার করুন