Calcutta Television Network

মাথার যন্ত্রনা একবার শুরু হলে আর থামতে চায় না ? মাইগ্রেন নাকি অন্য কিছু ? জানুন বিস্তারিত।

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/Gallery_(3)-transformed_59.jpeg

By : Calcutta Television Network | Updated at : 07-10-2025 17:52:47

অনেকেই মাথার যন্ত্রনাকে খুব হালকাভাবে নেন। ভাবেন, এইরকম যন্ত্রনা তো প্রায়ই হয়। দুটো স্যারিডন আর মাথায় হালকা কাপড় বেঁধে রাখলেই দুদিনে সেরে যাবে এই যন্ত্রনা । তাদের বলছি , খুব ভুল ভাবছেন। আপনি যদি ভাবেন মাথার যন্ত্রণার জন্য, ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই তাহলে খুব ভুল ধারণা নিয়ে বাঁচছেন আপনি। মাথার যন্ত্রণার মতো বাজে রোগ পৃথিবীতে খুব কম আছে। এরোগ একবার ধরলে তা সহজে ছাড়ে না, যতক্ষণ না আপনি রোগের মুলে গিয়ে চিকিৎসা করাচ্ছেন । জানুন কেন হয় মাথার যন্ত্রনা আর কিভাবে তা সারাবেন ঘরোয়া পদ্ধতিতে।
মাথার যন্ত্রনা একবার শুরু হলে আর থামতে চায় না ? মাইগ্রেন নাকি অন্য কিছু ? জানুন বিস্তারিত। 1 / 6
মাথার যন্ত্রণার অন্যতম কারণ হলো মাইগ্রেন। অনেকেই মনে করেন মাইগ্রেন এর সমস্যা, মাথায় বাম লাগিয়েই ঠিক করা যায়।বলা বাহুল্য, মাইগ্রেন হলো একটি স্নায়বিক সমস্যা।
মাথার যন্ত্রনা একবার শুরু হলে আর থামতে চায় না ? মাইগ্রেন নাকি অন্য কিছু ? জানুন বিস্তারিত। 2 / 6
মস্তিষ্কের স্নায়ু আর মস্তিষ্কের ভিতরের রাসায়নিক বিক্রিয়ার মিলিত কারণেই এইরকম অস্বাভাবিক যন্ত্রনা শুরু হয় মাথায়। প্রধানত মাথার একপাশে হৃদস্পন্দনের গতিতে, 'ব্যাথা' করতেই থাকে ।
মাথার যন্ত্রনা একবার শুরু হলে আর থামতে চায় না ? মাইগ্রেন নাকি অন্য কিছু ? জানুন বিস্তারিত। 3 / 6
আর ব্যাথার সঙ্গে চলতে থাকে বমি বমি ভাব। বলা হয় যে অতিরিক্ত মানসিক চাপ ও হরমোনের তারতম্যের কারণেই নাকি এমন মাইগ্রেনের সমস্যা দেখা যায়। অনেক সময় কিছু বিশেষ খাবারও মাইগ্রেনের সমস্যাকে ট্রিগার করে।
মাথার যন্ত্রনা একবার শুরু হলে আর থামতে চায় না ? মাইগ্রেন নাকি অন্য কিছু ? জানুন বিস্তারিত। 4 / 6
চোখের পাওয়ার বেড়ে গেলেও অনেক সময় মাথার যন্ত্রনা দেখা যায়। তবে সঠিক চশমা পরেই এই যন্ত্রনা কমিয়ে ফেলতে পারেন অতি অল্প সময়েই।
মাথার যন্ত্রনা একবার শুরু হলে আর থামতে চায় না ? মাইগ্রেন নাকি অন্য কিছু ? জানুন বিস্তারিত। 5 / 6
তবে মাথার যন্ত্রণার সাথে সাথে যদি হাত, পাও কাঁপতে থাকে আপনার তাহলে বিষয়টিকে একেবারেই ফেলে রাখবেন না। শীঘ্রই MRI বা CT Scan করান। কারণ এটি ব্রেন টিউমারের লক্ষণও হতে পারে।
মাথার যন্ত্রনা একবার শুরু হলে আর থামতে চায় না ? মাইগ্রেন নাকি অন্য কিছু ? জানুন বিস্তারিত। 6 / 6
আবার মাথার যন্ত্রণার সাথে সাথে যদি আপনার 'একবার বসলে উঠতে না পারার সমস্যা' দেখা দেয় , তবে জানবেন যে আপনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।
শেয়ার করুন

আরও জানুন