Calcutta Television Network

টাকা নেই, তাই 'ক্ষেতের মুলো' দিয়েই ঘুষ মেটালেন চাষী। জানুন কোথায় ঘটেছে এই বিরল ঘটনা।

ঘুষ না দিলে কাজ হয় না - একথা যেমন সত্য, তেমন ঘুষ মানে যে শুধু 'টাকা' তেমনটাও ঠিক নয়। টাকা না থাকলেও ঠিক কিভাবে দেবেন ঘুষ ? জানুন এই প্রতিবেদনে ।

By : Calcutta Television Network | Updated at : 06-02-2026 15:29:25

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (12)_141.jpg
টাকা নেই, তাই 'ক্ষেতের মুলো' দিয়েই ঘুষ মেটালেন চাষী। জানুন কোথায় ঘটেছে এই বিরল ঘটনা। 1 / 5
টাকা নেই, কিন্তু প্রতিবাদ করার সাহস ভরপুর - এমন ব্যক্তিত্ব বিরল নয় পৃথিবীতে। তবে এবার সেই ঘটনার প্রত্যাবর্তন হলো আবার, কর্নাটকে। কর্ণাটকের এক কৃষক ঘুষ চাওয়ার প্রতিবাদে অফিসারকে দিলেন, সদ্য তার জমি থেকে তুলে আনা মুলো।কৃষকের এই কান্ডে তোলপাড় নেটদুনিয়া।
টাকা নেই, তাই 'ক্ষেতের মুলো' দিয়েই ঘুষ মেটালেন চাষী। জানুন কোথায় ঘটেছে এই বিরল ঘটনা। 2 / 5
কর্ণাটকের 'লোকযুক্ত' যোজনায়, সরকার থেকে পরিকল্পনা করা হয় যে, চাষের জমিগুলির পাশেই বাঁধানো হবে রাস্তা। সকালে চাষের কাজে মাঠে যাওয়ার সময়, যাতে বেগ পেতে না হয় চাষিদের, তাই নাকি এমন ব্যবস্থা। ডোড্ডেরির কৃষক প্রসন্ন কুমারের ক্ষেতের পাশেও ছিল এমনই রাস্তা বাঁধানোর প্ল্যান। কিন্তু কাজ আর এগোচ্ছিল না কিছুতেই । অফিসারদের দাবি ছিল টাকা না দিলে, হবে না কোনো কাজ।
টাকা নেই, তাই 'ক্ষেতের মুলো' দিয়েই ঘুষ মেটালেন চাষী। জানুন কোথায় ঘটেছে এই বিরল ঘটনা। 3 / 5
বারবার ফলো-আপ। মুখ্যমন্ত্রী, রাজস্ব মন্ত্রীর অফিসে দৌড়ঝাঁপ করেও যখন কোনোকিছুতেই কিছু হলো না। শেষমেশ বৃহস্পতিবার প্রসন্নবাবু ঠিক করলেন, “ঘুষের পরিবর্তে অফিসারদের মূলো দিয়েই জানাবেন- তার প্রতিবাদ।
টাকা নেই, তাই 'ক্ষেতের মুলো' দিয়েই ঘুষ মেটালেন চাষী। জানুন কোথায় ঘটেছে এই বিরল ঘটনা। 4 / 5
যেমন ভাবা তেমন কাজ। সাইকেলে ঢাই করে মূলো চাপিয়ে, গেলেন পুলিশ স্টেশনে। নেটপাড়ায় সেই ছবিই এখন ভাইরাল।
টাকা নেই, তাই 'ক্ষেতের মুলো' দিয়েই ঘুষ মেটালেন চাষী। জানুন কোথায় ঘটেছে এই বিরল ঘটনা। 5 / 5
অফিসারদের অবশ্য এবিষয়ে প্রশ্ন করলে, তারা জবাবে বলেন প্রসন্নবাবুদের পারিবারিক ঝামেলার কারণেই নাকি, তৈরী হয়ে উঠতে পারেনি রাস্তা। তবে ব্যাপারটা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছনোর পর, ৮ ফুট চওড়া আস্ফাল্ট -এর রাস্তা তৈরির প্রস্তাব 'পাশ' হয় তড়িঘড়ি। তাহলে পেলেন তো কাজ আদায়ের 'মুলো-বান' থুড়ি মূল্যবান উপদেশ।
শেয়ার করুন

আরও জানুন