Calcutta Television Network

জানেন কি সুস্থ্য আর স্বাচ্ছন্দ্যে থাকার একমাত্র মন্ত্র কি ? জানুন

https://cms.calcuttatelevisionnetwork.in/ctvn-gallery/main_image/GalleryBanner (3)_126.jpg

By : Calcutta Television Network | Updated at : 18-12-2025 18:11:54

কিছুদিন আগে জাপানি ভাষায় লেখা একটি বই, সাড়া ফেলে দিয়েছিলো গোটা বিশ্বে। ইংরেজিতে অনুবাদের পর বইটির জনপ্রিয়তা এতোটাই বৃদ্ধি পায় পাঠকদের কাছে, যে 'বেস্ট সেলিং বুক' -এর খেতাবও পায় বইটি। জানেন কি বইটির এই জনপ্রিয়তার পিছনের কারণটা কি ? জানুন
জানেন কি সুস্থ্য আর স্বাচ্ছন্দ্যে থাকার একমাত্র মন্ত্র কি ? জানুন 1 / 6
জাপানি শব্দ 'ইকিগাই' হলো দীর্ঘ ও সুস্থ্য জীবন, যাপনের মূল উপায়। এর অর্থ কি ? জাপানি ভাষায় ইকিগাই শব্দের অর্থ হলো জীবনের উদ্দেশ্য। ভাবুন প্রতিদিন যদি কেউ একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, দিন শুরু করে, তাহলে তার নিত্যপ্রয়োজনীয় কাজগুলি কত সহজ হয়ে যায়। রোজকারের ধরা-বাঁধা কর্তব্যগুলো পালনের জন্য কত অনুপ্রেরণা পান। ইকিগাই - এর মূল উদ্দেশ্যই হলো এটা। দৈনন্দিন প্রতিটা কাজের তাৎপর্য্য খুঁজে পাওয়া।
জানেন কি সুস্থ্য আর স্বাচ্ছন্দ্যে থাকার একমাত্র মন্ত্র কি ? জানুন 2 / 6
ইকিগাই - এর মাধ্যমে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে চান ? তাহলে নিজেকে এই চারটে প্রশ্ন করুন। আপনি কি করতে ভালোবাসেন ? আপনি কিসে দক্ষ ? সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের কোন উদ্দেশ্য সফল করতে পারেন ? আর আপনার কোন কাজের জন্য মানুষ তোমাকে মূল্য দেবে ? এই চারটি প্রশ্নের স্পষ্ট জবাব যদি আপনার কাছে থাকে তাহলেই বুঝবেন যে আপনি নিজের জীবনের 'ইকিগাই' খুঁজে পেয়েছেন।
জানেন কি সুস্থ্য আর স্বাচ্ছন্দ্যে থাকার একমাত্র মন্ত্র কি ? জানুন 3 / 6
ইকিগাই মানেই হলো প্রতিদিনের ছোট ছোট আনন্দকে প্রাণ ভরে উপভোগ করা। জীবনের প্রতিটা মুহূর্ত বাঁচা, আর নিজের সঙ্গে নিজের বন্ধুত্ব গড়ে তোলা। এর ফলে মানুষ কারুর সঙ্গ ছাড়া, স্বাধীনভাবে নিজেই নিজের মতো করে জীবন উপভোগ করতে পারবেন।
জানেন কি সুস্থ্য আর স্বাচ্ছন্দ্যে থাকার একমাত্র মন্ত্র কি ? জানুন 4 / 6
অনেকেই বলেন যে, তাদের সন্তান বড়ো হয়ে গেলেই হয়তো, তারা নিশ্চিন্তে বাঁচতে পারবেন। আবার বড়ো হয়ে যাওয়ার পর তারা বলেন, সন্তানের একটা চাকরি হলেই হয়তো তারা ভালো থাকবেন। এইভাবে তারা সারাজীবন নিজেদের সন্তানের জন্য বাঁচতে গিয়ে, নিজের জন্য বাঁচতে ভুলে যান। 'ইকিগাই' - ঠিক তাদের জন্যই।
জানেন কি সুস্থ্য আর স্বাচ্ছন্দ্যে থাকার একমাত্র মন্ত্র কি ? জানুন 5 / 6
'ইকিগাই' - শেখায় যে কিভাবে বিনা কারণে খুশি থাকতে হয়।আর আমাদের উপলব্ধি করায় যে বিশেষ কিছু অর্জন করার উপর - কোনোভাবেই নির্ভর করে না আমাদের আনন্দে থাকা।
জানেন কি সুস্থ্য আর স্বাচ্ছন্দ্যে থাকার একমাত্র মন্ত্র কি ? জানুন 6 / 6
বড়ো বাড়ি বা বড়ো গাড়ি নয়, আনন্দে থাকতে হলে লাগে - খুবই ছোট ছোট কিছু জিনিস। আপনার যখন খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তখন যদি বাজারে গিয়ে ফুচকা খেয়ে আসেন দেখবেন কি আনন্দটাই না পাচ্ছেন। প্রতিটা সেকেন্ড এইভাবে আনন্দে বাঁচাই হলো 'ইকিগাই' .
শেয়ার করুন

আরও জানুন